,

কানাডার প্রধানমন্ত্রীর যোগব্যয়াম নিয়ে নিয়ে তোলপাড়

 

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবসর সময়ে খালি গায়ে ঘোড়ায় চড়েন। সেই ছবি বিশ্বের মানুষ দেখেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কয়াকদিন আগে টাঙ্গো নেচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মত শারীরিক কসরত বোধহয় কেউই জানেন না। টেবিলের উপরে দুহাতে ভর দিয়ে গোটা শরীর শূন্যে তোলার যোগব্যায়াম দেখিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

2016_03_30_22_06_45_9Fc4HXiZSpbqLD0PDNCOxqGSseBiqU_original

৬ ফিট ২ ইঞ্চি লম্বা জাস্টিন ট্রুডো স্লিম দেহের অধিকারী। টেবিলের উপরে যোগ ব্যায়ামের যে পোজ তিনি দিয়েছেন তার নাম পিকক পোজ বা ময়ুর পোজ। এই পোজ দেয়ার জন্য প্রচণ্ড বাহু শক্তি প্রয়োজন। হিন্দু যোগ ব্যায়াম বিদ্যা অনুসারে পিকক অমরত্ব এবং ভালোবাসার প্রতীক।

 

এই ব্যায়ামের অনেক শারীরিক উপকারিতা রয়েছে। এটা শরীরের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে, রক্তের দূষণ কমায়, রক্তপ্রবাহ বাড়িয়ে তোলে এবং পেশী শক্তি বৃদ্ধি করে। জাস্টিন ট্রুডোর পিকক পোজের এই ছবিটা বেশ পুরনো। তিনি ২০১৩ সালে ছবিটি টুইটারে দিয়েছিলেন। তখন ব্যাপারটা এতোটা নজরে আসে নি। কিন্তু কানাডার একজন যোগ ব্যায়ামের শিক্ষক ডেভিড গেলেনু ছবিটি ফেসবুকে দিয়েই তোলপাড় ফেলে দিয়েছেন।

 

ইন্টারনেটে ছবিটি হাজার হাজার শেয়ার হয়েছে। জাস্টিন ট্রুডোর এই শারীরিক কসরতের ক্ষমতা পারিবারিক সূত্রে পাওয়া। তার বাবা সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী পিঁয়েরে ট্রুডোও যোগ ব্যায়ামে দক্ষ ছিলেন এবং একইরকম পিকক পোজ দিতে পারতেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ