,

নারায়ণগঞ্জে নিমার্ণাধীন ভবন ভেঙে পড়ল মার্কেটের উপর, নিহত ২

2016_03_30_23_00_09_k57gDOeciXuvDxtXbRc5BIFm1VJWn3_originalনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতরা হলেন, খোকন বিশ্বাস (২০) ও আশরাফুল (২৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ৪ জন জানালেও পরে এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওমর ফারুক (৩০) নামে একজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত ফারুকের বড় ভাই মজিবুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রবল ঝড়োবৃষ্টি হচ্ছিল। এসময় নুরজাহান টাউয়ার নামে পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল নিচের আব্দুল হক মার্কেটের উপর ধসে পড়লে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এতে অন্তত ১০-১৫ জন আহত হয়। আহতদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে শফিকুল আলম ভূইয়া নামে এ ব্যক্তি বাংলামেইলকে জানান, মার্কেটের উপর ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই খোকন বিশ্বাস (২০) নামে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় থানা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ