,

এবার মাহির ছবি দেখে ‘কাঁদতে’ হবে

1445874071_0বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন কন্যা হিসেবেই খ্যাতি পান তিনি মাহিয়া মাহি। তার অভিনীত অগ্নি, অগ্নি-২ তে অ্যাকশন দৃশ্যে দেখা যায় তাকে। যেন বাংলাদেশের অ্যাঞ্জেলিনা জোলি!অভিনয়ের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার তুঙ্গে অবস্থান করছেন সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু এবার তাকে দেখা যাবে ভিন্ন রকম চরিত্রে। তার অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটি ৮ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে ভিন্ন এক মাহিকে দেখবেন দর্শকরা। এমনটিই জানিয়েছে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এমনকি ছবি দেখার পর দর্শকরা চোখের পানি ফেলতে ফেলতে প্রেক্ষাগৃহ থেকে বের হবেন বলেও মন্তব্য জাজের কর্ণধার আবদুল আজিজের।

তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে শুধু হাসি না, দর্শকদের কাঁদাবেনও মাহি। ছবির কাহিনী দর্শকদের আকৃষ্ট করবে। এরই মধ্যে প্রেক্ষাগৃহ মালিকরা ছবিটি নিতে আগ্রহ প্রকাশ করছেন। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

‘অনেক দামে কেনা’ ছবিটি নিয়ে মাহি বলেন, এ ছবিতে আমাকে একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ফুল বিক্রেতা একটি মেয়ের চরিত্র। কাজ করতে গিয়ে অন্য এক অভিজ্ঞতা হয়েছে। শুটিং করতে গিয়ে মাঝে মাঝে তো ভুলেই যেতাম আমি যে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করছি। মজাও হয়েছে অনেক। কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ছবিটিতে আরও অভিনয় করেছেন বাপ্পি, ডিপজল, বিপাশা কবির, তানহা প্রমুখ। মাহি অভিনীত সবশেষ মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তি পায়। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে মাহির অভিনয় দেখে অনেকেই প্রশংসা করেছেন। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা