,

কলকাতার প্রচ্ছদে সাকিবের ছবি

photo-1459352928স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেবার ব্যাট হাতে খুব একটা সাফল্য না পেলেও বল হাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছিলেন সাকিব আল হাসান। সাত ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছিলেন, আর মোট রান করেছিলেন ২৯।

সে ধারাবাহিকতায় গত সবকটি আসরেই সাকিব কলকাতার হয়েই খেলেছিলেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবারও দলটির হয়ে খেলবেন। এই আসরে খেলতে সহসাই ঢাকা ছেড়ে যাবেন তিনি।

আগামী ৯ এপ্রিল পর্দা উঠছে আইপিএলের। এই আসরকে সামনে রেখে কলকাতার প্রচারণায় খুব গুরুত্বসহকারে রাখা হয়েছে সাকিবের ছবি। সেই প্রচ্ছদে গৌতম গম্ভীরের দুই পাশে ভারতীয় ব্যাটসম্যান উইসুফ পাঠান ও সাকিবের ছবি রয়েছে।

আইপিএলে গত চার মৌসুমে সাকিব ব্যাট হাতে ৩২ ম্যাচ খেলে ২৮৩ রান করেন। যাতে একটি অর্ধশতক রয়েছে। বল হাতেও তাঁর দারুণ সাফল্য, ৩৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

টে-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন ধরে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে ভারতে এই বিশ্বকাপে নিজের হারানো ফর্ম কিছুটা ফিরে পান। এবার আইপিএলে তিনি কেমন করবেন সেটাই এখন দেখার।

আইপিএলে সাকিবের ব্যাটিং

সাল      ম্যাচ      রান      সর্বোচ্চ    শতক     অর্ধশতক

২০১১     ৭        ২৯       ২৬       ০        ০

২০১২     ৮        ৯১       ৪২       ০        ০

২০১৪     ১৩       ২২৭      ৬০       ০        ১

২০১৫     ৪        ৩৬       ২৩       ০        ০

 

আইপিএলে সাকিবের বোলিং

সাল      ম্যাচ      উইকেট    সেরা বোলিং

২০১১     ৭        ১১       ৩/২৮

২০১২     ৮        ১২       ৩/১৭

২০১৪     ১৩       ১১       ২/২২

২০১৫     ৪        ৪        ২/২২

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে