বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই ৮ মামলার আসামী ফারুক

B.Baria Faruqআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: ফারুক মিয়া এখন ৮ মামলার আসামী। নির্বাচনে পরাজয়ের কষ্ট দূর হতে না হতেই আরেক বিপদের সম্মুখীন তিনি। নির্বাচনের পরদিন ২১ শে মার্চ বিকেলে মোড়াইল বৌবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিপূর্বে তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও একদিনেই তাকে ৮ মামলার আসামী বানিয়ে কারাগারে পাঠানো হয়। তাকে গ্রেফতার ও এভাবে মামলা দেয়ার ঘটনা এলাকার সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ১২ ই জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকারী-বেসরকারী বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। এসব ঘটনায় মামলা হয় মোট ১৫ টি। বিস্ফোরক,সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন ধারায় দায়েরকৃত এসব মামলার আসামী প্রায় ৯ হাজার। এরমধ্যে ১২২ জন এজাহারনামীয় ছাড়া বাকী সব আসামী অজ্ঞাত। এসব মামলার কোনটিতেই নাম ছিলোনা ফারুকের। কিন্তু গ্রেফতারের পর জিআর ৩৫/১৬,৩৬/১৬,৪০/১৬,৪২/১৬,৪৩/১৬,৫০/১৬,৫৩/১৬,৭৬/১৬ নম্বর মামলার আসামী হিসেবে তাকে আদালতে প্রেরন করা হয়। ফারুকের ভাগিনা মো: শরীফুল ইসলাম বলেন- তাকে কি কারনে গ্রেফতার করা হয়েছে তা বুঝতে পারছিনা। নির্বাচন করেছিলো এটাই হয়তো তার অপরাধ হয়ে থাকতে পারে। তিনি কেন্দ্র দখল করে ভোট ছাপানোতেও কোন বাধা দেননি। এবার তার পাশের অনেক সম্ভাবনা ছিলো। মানুষের মুখে মুখে ছিলো তার জয় । পরিবারের সদস্যরা জানান- ফারুক সরাসরি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তবে তাকে গ্রেফতার করানো এবং এতোগুলো মামলা দেয়ার পেছনে প্রতিদ্বন্ধি কোন প্রার্থীর হাত থাকতে পারে বলে আলোচনা আছে। সাবেক কাউন্সিলর মো: ফারুক মিয়া নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার বরাবর তার প্রচারনায় বাধা ও পুলিশী হয়রানীর অভিযোগ এনে একটি আবেদন করেছিলেন। ২ রা মার্চ করা ঐ আবেদনে ফারুক মিয়া বলেন- আমার নির্বাচনী এলাকায় (৯ নম্বর ওয়ার্ড) আমার সমর্থক ভোটার,কর্মী ও সম্ভাব্য এজেন্টদেরকে পুলিশী হয়রানী করা হচ্ছে। নির্বাচনী প্রচারনায় বাধা দেয়া এবং কোন রকম মামলা মোকদ্দমা ছাড়াই ৮/১০ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় কর্মী ও সমর্থকদের প্রতিদিন বাসায় ও বিভিন্নস্থানে পুলিশ খোজাখুজি করে। নির্বাচন অফিসের একটি সূত্র জানায়- এই অভিযোগ দেয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে ডেকে এনে নির্বাচনের রিটার্নিং অফিসার ধমক দেন। আর এ কারনে তাকে গ্রেফতার ও এতোগুলো মামলার আসামী করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারনা। তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মঈনুর রহমান বলেছেন- নির্বাচনের দিন কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে ককটেল বিস্ফোরন ঘটিয়ে,দা-লাঠি নিয়ে এসে কেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দেয়। পূর্বে প্রার্থী ছিলো বলে নাশকতার মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হয়নি।

আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
৩০.০৩.১৬

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান