,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ফখরুল

khaleda_fakhrul_bnp_8437নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য দলটির মহাসচিব হিসেবে ‘পদোন্নতি’ পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যান তিনি।

এ সময় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন বলে জানান যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

এর আগে বেলা সোয়া ১১টায় যখন ভারমুক্ত করে মির্জা ফখরুলকে দলের পূর্ণ মহাসচিব ঘোষণা করা হয়, তখন ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে তিন মামলায় জামিনের আবেদন করেন তিনি।

দুপুর সোয়া ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত শুনানি শেষে এক মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি দুটি মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর এজলাস থেকে মির্জা ফখরুলকে নেয়া হয় কোর্ট হাজতখানায়। সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

একপর্যায়ে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন নাকচের আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে আইনজীবীরা ফের যান আদালতে। সেই আবেদনের শুনানি নিয়ে সাড়ে তিন ঘণ্টা পর একই বিচারক ফখরুলকে জামিন দেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সোজা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান দলটির মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা