,

আপিলে বৈধ রাসিক মেয়র বুলবুল

mayor_bulbul_8441নিউজ ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্তের আদেশ চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল হক হেলাল বুধবার রাতে জানান, এই আদেশের ফলে মোসাদ্দেক হোসেন বুলবুলই রাসিক মেয়র পদে বহাল থাকছেন।

বুলবুলকে বরখাস্ত করা অবৈধ ঘোষণা করে গত ৩ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ রায় দিয়েছিলেন। গত ২৪ মার্চ ওই রায় বহাল রাখে আপিল বিভাগ।

অন্যদিকে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযীমকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্টের একই বেঞ্চ।

২০১৫ সালের ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে এক আদেশ জারি করে। মন্ত্রণালয়ের আদেশকে চ্যালেঞ্জ করে বুলবুল হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীতে নাশকতার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুলবুল এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে