,

অশ্রুসিক্ত নয়নে পুনরায় তনুর লাশ দাফন

comilla_-30-3-pic===4_8448নিউজ ডেস্ক : বৃষ্টির মাঝে ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ পুনরায় দাফন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।

লাশ দাফনের সময় হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টির মাঝে অশ্রু সজল নয়নে শেষ ঠিকানায় স্বজনরা তনুকে রেখে আসে। তনুর চাচা আলাল হোসেন দাফনের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ২১ মার্চ সন্ধ্যায় গ্রামের বাড়ি মুরাদনগরের মির্জাপুর গ্রামে দাফন করা হয়।

আদালতের নির্দেশে দাফনের ১০দিন পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলন করা হয়।

এদিন সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে লাশ হস্তান্তর করা হয়। পরে পুলিশি পাহারায় তনুর লাশ গ্রামের বাড়ি মির্জাপুরের দিকে নিয়ে যাওয়া হয়।

সূত্রমতে, তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনরায় ময়নাতদন্তের জন্য গত ২৮ মার্চ কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম।

কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম তনুর লাশের আলামত সংগ্রহ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা