,

গণতন্ত্রের আন্দোলন চলবেই, দেশবাসীর দোয়া চাই : কারামুক্ত হয়ে ফখরুল

fakhrul_jait_gate_jugantor_8425নিউজ ডেস্ক : দিনভর নাটকীয়তার পর জামিনে মুক্তি পেয়েছেন ভারপ্রাপ্ত থেকে সদ্য বিএনপির পূর্ণ মহাসচিব হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

মুক্তি পেয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলবেই। এজন্য দেশবাসীর দোয়া চাই।’

এর আগে বেলা সোয়া ১১টায় যখন ভারমুক্ত করে মির্জা ফখরুলকে দলের মহাসচিব ঘোষণা করা হয়, তখন ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে তিন মামলায় জামিনের আবেদন করেন তিনি।

দুপুর সোয়া ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত শুনানি শেষে এক মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি দুটি মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর এজলাস থেকে মির্জা ফখরুলকে নেয়া হয় কোর্ট হাজতখানায়। সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

একপর্যায়ে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন নাকচের আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে আইনজীবীরা ফের যান আদালতে। সেই আবেদনের শুনানি নিয়ে সাড়ে তিন ঘণ্টা পর একই বিচারক ফখরুলকে জামিন দেন।

গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় অন্তবর্তীকালীন জামিনে ছিলেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা