,

এবার আমিরের সঙ্গে সানি?

sunny-leone_aamir-2বিনোদন ডেস্ক : শাহরুখ খানের সঙ্গে রাইজ ছবিতে আইটেম গানে নাচতে প্রস্তুত সানি লিওন। দিনকয়েকের মধ্যেই হবে গানটির দৃশ্যধারণ। তবে এর আগেই বলিউডে ছড়িয়ে গেল নতুন গুঞ্জন
শাহরুখের পর এবার আমির খানের সঙ্গে অভিনয় করার অপেক্ষায় রয়েছেন সানি লিওন। গতকাল মঙ্গলবার আমির খানের বাসায় নৈশভোজের অনুষ্ঠানে সানি লিওনের দেখা পাওয়ার পর থেকেই গুঞ্জনটি যেন আরও পাকাপোক্ত হয়।
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়াল ওয়েবার আমির খানের মুম্বাইয়ের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ পান। সেই নৈশভোজের অনুষ্ঠানে অতিথির তালিকাটি ছিল খুবই ছোট। পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা শ্রেয়াস তালপাড়ে, আমিরের সাবেক স্ত্রী রীনা ও অল্প কয়েকজন বন্ধু ছাড়া আর কোনো তারকাকে দেখা যায়নি মূল ফটক দিয়ে বাড়িতে ঢুকতে।
এর আগে সানি লিওনকে নিয়ে অনেক প্রশংসাসূচক কথা আমির বলেছিলেন গণমাধ্যমকে। বলেছিলেন, এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে কোনো আপত্তি নেই তাঁর। বরং সানির সঙ্গে কাজ করতে পারলে আমির খুশিই হবেন। সেই বক্তব্যের পর আমিরের বাসায় সানি লিওনের অতিথি হয়ে আসা এখন বলিউডে দিচ্ছে নতুন ছবি ও নতুন জুটির অভিষেকের ইঙ্গিত। তাঁর ওপর নৈশভোজের টেবিলে থ্রি ইডিয়টস নির্মাতা হিরানির উপস্থিতি তো আরও বেশি কৌতুহলী করে তুলেছে আমির ও সানির ভক্তদের। টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা