,

নাসিরনগরে ১৩ ইউনিয়নে বাছাই সম্পন্ন,সংরক্ষিত নারী আসনসহ ২ সদস্যের মনোনয়নপত্র বাতিল

up electionনাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই  বুধবার সম্পন্ন হয়েছে। ১৩টি ইউনিয়নে ১জন সংরক্ষিত নারী সদস্যা ও ২জন সাধারন সদস্যসহ ৩জনের প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। হরিপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, ঋণ খেলাপীর কারনে হরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য পদের প্রার্থী মোঃ সেলিম মিয়ার প্রার্থীতা বাতিল করা হয়েছে। গুনিয়াউক ও পূর্বভাগ ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান,গুনিয়াউক ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদের প্রার্থী মোঃ আবদুল কাদিরের মনোনয়ন পত্রে তথ্যগত অনিয়মের কারনে প্রার্থীতা বাতিল করা হয়েছে। অপরদিকে বয়স কম থাকায় পূর্বভাগ ইউনিয়নের ১নং আসনের নারী সদস্যা হোসনা আক্তারের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

আগামী ৬এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ৭ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে এবং ২৩ এপ্রিল ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা