বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের আয়কর দিতে হবে মালিককেই, আপিল বিভাগের চূড়ান্ত রায়

 

 

নিজস্ব প্রতিবেদক : অষ্টম ওয়েজ (মজুরি) বোর্ডের আওতাধীন সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী ও প্রেস শ্রমিকদের বেতনের ওপর আরোপিত আয়কর মালিকদেরকেই দিতে হবে বলে চূড়ান্ত রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।বুধবার এ সংক্রান্ত আপিল শুনানি শেষে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ-২ এ রায় দেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমান আলী ও বিচারপতি নিজামুল হক নাসিম।

2016_03_30_14_13_09_2sIQYUkI6uSyVz6dupbw9mRTLMjyRB_original

এর আগে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারল এসএম রাশেদ জাহাঙ্গীর। তবে সংবাদপত্র মালিকদের পক্ষে এদিন আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানান ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর।ঘটনা অনুসারে, ১৯৯১ সালের চতুর্থ ওয়েজ বোর্ডের ধারা-২ অনুযায়ী সাংবাদিকদের বেতনের ওপর আয়কর সংবাদপত্রের মালিকরা পরিশোধ করবেন বলে প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।

 

পরে ওয়েজ বোর্ডের ওই ধারা চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিটি আবেদন দায়ের করে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইনকিলাব ও আজাদ পাবলিকেশন্স কর্তৃপক্ষ।পরে চতুর্থ ওয়েজ বোর্ডের ওই ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে তথ্য সচিব, ওয়েজ বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলা হয়।

 

সেই রুলের নিষ্পত্তি করে ১৯৯৭ সালে চতুর্থ ওয়েজবোর্ডের ওই ধারাকে অবৈধ ঘোষণা করে সংবাদকর্মীদের আয়কর পরিশোধ করেতে হবে বলে রায় দেন আদালত। সেই রায়ের বিরুদ্ধে সরকার ২০০৩ সালে আপিল বিভাগে আপিল করে। সেই আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে আজ বুধবার এ রায় দেন আপিল বিভাগ।

 

 

আপিল বিচারাধীন থাকা অবস্থায় অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়। যেখানে উল্লেখ করা হয়, আপিল বিভাগ যা রায় দেবে অষ্টম ওয়েজ বোর্ডে বিধানটি সেভাবেই কার্যকর হবে। তার পূর্ব পর্যন্ত মালিকরাই এই আয়কর প্রদান করবে। এখন আপিলের রায় অনুযায়ী অষ্টম ওয়েজবোর্ডের অধীন সংবাদপত্র ও সংবাদ সংস্থার মালিকদেরই আয়কর প্রদান করতে হবে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান