,

সন্ত্রাসীদের দ্বৈত নাগরিকত্ব বাতিল করবে না ফ্রান্স

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের জন্য ওঁলাদ সরকারের নেয়া পরিকল্পনাটি অবশেষে ভেস্তে গেছে। রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর সরকার ওই উদ্যোগটি গ্রহণ করেছিল। পরিকল্পনা অনুযায়ী, দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে তার নাগরিকত্ব বাতিল করার কথা ছিল।

2016_03_20_20_22_23_2nANexEGtVy29ntLGai9Dt64ja2wnu_original

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানান, ‘দ্বৈত নাগরিকত্ব বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষ একমত হতে না পারায় পরিকল্পনাটি নিয়ে আর অগ্রসর হওয়া যাচ্ছে না।’ তবে পার্লামেন্টের বাইরে এ নিয়ে আলোচনায় একটি সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

 

২০১৫ সালে ১৩ নভেম্বরে ফ্রান্সের বাতাক্লঁ কনসার্ট হলসহ সেখানকার একটি স্টেডিয়াম এবং একটি রেস্টুরেন্টে আইএসের হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর পরিকল্পনাটি নেয়া হয়েছিল।

 

পরে ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষ বিশেষ অধিবেশনে দ্বৈত নাগরিকদের ফরাসি পাসপোর্ট বাতিল করে তাদের ফ্রান্স থেকে বহিষ্কারের লক্ষ্যে সংবিধান সংশোধনের ঘোষণা দিয়েছিলেন। এ ব্যাপারে সংবিধান পরিবর্তন করার জন্য সংসদে আইন পাশের উদ্যোগটি নেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা