,

‘কয়েক মাস’ লাগবে ব্রাসেলস বিমানবন্দর সম্পূর্ণ চালু হতে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দর পুরোপুরি চালু হতে কয়েক মাস সময় লেগে যাবে।বিমানবন্দরের প্রধান নির্বাহী মঙ্গলবার এ কথা বলেছেন। সন্ত্রাসীদের ভয়াবহ হামলা ও হত্যাকা-ের প্রায় এক সপ্তাহ পরে কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরে কাজে ফিরতে শুরু করেছেন। এর আগে বিমানবন্দরের ৮০০ স্টাফকে কাজে যোগ দিতে বলা হয়।

belgium1459261274

 

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।জাভেনটেম বিমানবন্দরের প্রধান নির্বাহী আরনাউড ফিয়েস্ট মঙ্গলবার জানিয়েছেন, ২০ শতাংশ সক্ষমতা নিয়ে বুধবার থেকে বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। তবে সম্পূর্ণরূপে চালু করতে কয়েক মাস লেগে যাবে। বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার সক্ষমতা যাচাইয়ের কাজ চলছে।

 

 

গত সপ্তাহে ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে বোমা হামলায় নিহত হয় ৩১ জন। এর মধ্যে বিমানবন্দরে দুটি বোমা হামলায় ১১ জন এবং মেট্রো স্টেশনে একটি বোমা হামলায় ২০ জন নিহত হয়।এদিকে ব্রাসেলসে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। তা ছাড়া ব্যাগ নিয়ে চলাচলকারীদের তল্লাশি করা হচ্ছে। অ-ইউরোপীয় ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা