,

নাচ নিয়েই ফিরছেন মাধুরী

awe_202778বিনোদন ডেস্ক : মাধুরী দীক্ষিতের নাচে মুগ্ধ হননি এমন দর্শক কমই খুঁজে পাওয়া যাবে। বলিউডের এই তারকা এবার ফিরছেন সেই নাচ নিয়েই। তবে ঠিক নাচতে নয়, নাচের রিয়েলিটি শো এর বিচারক হিসেবে।

লাই! ক্যামেরা! ডান্স! ছোট পর্দায় ঝংকার তুলতে শিগগিরই ফিরছেন মাধুরী দীক্ষিত। আসন্ন এপ্রিলে রিয়্যালিটি শো’য়ের বিচারকের আসনে তাকে আরও একবার দেখতে পাবেন গুণমুগ্ধেরা।

আমেরিকার জনপ্রিয় শো ‘সো ইউ থিংক ইউ ক্যান ডান্স’এর দেশীয় ভার্সন আসতে চলেছে টেলিভিশনে। স্টেজ এবং স্ট্রিট— মূলত এই দুটো ডান্স ফর্মই পরিবেশন করবেন প্রতিযোগীরা।

মাধুরী ছাড়াও টেরেন্স লুইস এবং বস্কো মার্টিস থাকবেন বিচারের দায়িত্বে। বস্কো আর টেরেন্স যেখানে আরবান স্টাইল আর টেকনিক্যাল দিকটা সামলাবেন, সেখানে মাধুরী মূলত দেখবেন ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল বিভাগটি।

‘ঝলক দিখলা যা’এ একসময় বিচারক হিসেবে দেখা যেত মাধুরীকে। যদিও গত সিজনে তিনি ছিলেন না। বিরতির পর আবারও ফিরছেন মাধুরী। আবার যেন ফিরে আসছে তার স্বমহিমা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে