,

দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা দরকার : প্রধানমন্ত্রী

Hasinaনিজস্ব প্রতিবেদক : সড়কে যে কোনো দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা খুব বেশি দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রথম অংশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সড়কে একটা দুর্ঘটনা ঘটলে আমরা আগে ড্রাইভারকে মারতে যাই, গাড়ি ভাঙচুর করি। কার দোষে দুর্ঘটনা ঘটলো সেটি দেখি না। এক্ষেত্রে পথচারীদের সচেতন হওয়া দরকার। তারা যেন গাড়ির সামনে দিয়ে হঠাৎ করে দৌঁড় না দেয়। এক্ষেত্রে ট্রাফিকদেরও সচেতন হতে হবে।

এর আগে বুধবার বেলা পৌনে ১১টায় ফ্লাইওভারটির একাংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাজধানীর অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে সাতরাস্তা ফ্লাইওভারটি দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর অফিসার্স ক্লাবে পৌঁছে।

অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর যানজট নিরসনে আওয়ামী লীগ অনেক পরিকল্পনা করেছিল। পরবর্তী সরকার এসে সেগুলো বাতিল করে। যাই হোক এই ফ্লাইওভারে যানজট অনেকাংশে কমবে বলে আমি মনে করছি।

এ সময় ফ্লাইওভার প্রকল্পে অর্থায়নের জন্য সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

উদ্বোধন হওয়া ফ্লাইওভারটি সাতরাস্তা থেকে শুরু হয়ে ২ দশমিক ১ কিলোমিটার পর শেষ হবে মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে। রাজধানীর এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ সড়ক ও মগবাজার রেল ক্রসিংয়ে যানবাহনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে যানজট নিরসনে ২০১১ সালে এই ফ্লাইওভার তৈরির প্রকল্পটি হাতে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা