,

বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা যশোরে

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে ইদ্রিস আলী নামে এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমাইল বাজারে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। নিহত ইদ্রিস আলী সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল কাশেম মুন্সির ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

23_10_2
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, মাগরিবের নামাজের পর সাতমাইল বাজারে ইদ্রিস আলী তার কাঠের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩টি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে আসে। তারা মোটরসাইকেলের ওপর বসে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদ্রিস আলী মারা যান।
তিনি আরো জানান, স্থানীয় আওয়ামী লীগের নান্নু গ্রুপের সঙ্গে ইদ্রিস আলীর বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে