,

খালেদা ‘দুর্নীতি ও ষড়যন্ত্রের’ নেত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দুর্নীতি ও ষড়যন্ত্রের’ নেত্রী বলে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী জনতা লীগের ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

download

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার নেত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। তিনি মারা গেলে দেশ বর্তমান অবস্থানে আসতে পারতো না। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি ও ষড়যন্ত্রের নেত্রী। তিনি (খালেদা জিয়া) দেশে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। কারণ, দেশের মানুষ তাদের ষড়যন্ত্র সম্পর্ক অবগত আছে।’

 

 

দেশের মানুষ যাতে স্বাধীনতার সুফল পেতে না পারে সেজন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।সংগঠনের সভাপতি এইচএম ওসমান গণি বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল হক মিলন ও উপ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে