,

প্রধানমন্ত্রী আহত ট্রাফিক পুলিশের পাশে

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত ট্রাফিক কনস্টেবল মো. শাহানুরের খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্ত্রী আফরোজা বুলবুলকে মঙ্গলবার বিকেলে গণভবনে ডেকে শাহানুরের চিকিৎসার খরচ বাবদ নগদ দুই লাখ টাকাও দেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী কনস্টেবল শাহানুরের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, একইসাথে তার পরবর্তী চিকিৎসার ব্যপারে সহযোগিতার সার্বিক আশ্বাস দেন। শাহনুর বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শাহনুর প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

sheikh-hasina

 

এদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি অনুদান ও তার আন্তরিকতায় শাহনুরের স্ত্রী ও উপস্থিত পরিবারের অন্য সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।গত ২৪ জানুয়ারি রাজধানীর শ্যামলী কলেজ গেট ট্রাফিক সিগন্যালে (মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে) দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী বেপরোয়া বাস চাপা দিলে গুরুতর আহত হন কনস্টেবল মো. শাহানুর। গত ১০ মার্চ থেকে তার মস্তিস্কে রক্তক্ষরণ চলছে।

 

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শাহনুরের পরিবারকে গণভবনে ডেকে পাঠান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার ইমতিয়াজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা