বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের ভেতর গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরি

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকার মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের কর্মচারী কৃষ্ণ কুমার রাহা। মঙ্গলবার দুপুর একটার দিকে পাশেই অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় যান ঢাকা ট্রেড করপোরেশনে ৯ লাখ ২৪ হাজার টাকা পাঠানো জন্য। তিন নম্বর কাউন্টারে টাকা জমা দেয়ার জন্য দাঁড়ান তিনি। পাশের কাউন্টারের এক ব্যক্তির সঙ্গে অল্প সময় আলাপ সেরে কাউন্টারে টাকা জমা দেয়ার জন্য টাকা ব্যাগ থেকে বের করতে যান কৃষ্ণ কুমার রাহা। এর মধ্যেই তার ব্যাগ থেকে খোয়া গেছে ২ লাখ ২৪ হাজার টাকা।এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

2016_03_29_21_40_41_GGBTxAgAg4DBb6HgBUGpxDx32PghUY_original

মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের মালিক হেলাল উদ্দিন জানান, দুপুরে তিনি দোকানের কর্মচারী কৃষ্ণ কুমার রাহাকে ইসলামী ব্যাংকের নিউ মার্কেটের শাখায় ৯ লাখ ২৪ হাজার টাকা ঢাকা ট্রেড করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে টিটি করতে পাঠান। কর্মচারী কৃষ্ণ ব্যাংকের তিন নম্বর কাউন্টারে টাকা জমার দেয়ার জন্যে দাঁড়ান। এ সময় কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে পাশের ৪ নং নম্বর কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এর কিছুক্ষণ পরই ব্যাগ থেকে টাকা বের করে কাউন্টারে জমার দেয়ার সময় দেখতে পান টাকার ব্যাগটি কাটা, ব্যাগ থেকে দুই লাখ ২৪ হাজার টাকা নেই।

 

 

চুরি হওয়া ওই দুই লাখ ২৪ হাজার টাকা অন্য টাকা থেকে আলাদা করে ব্যাগটির ভেতরে রাখা ছিল।এদিকে রাজশাহীর ইসলামী ব্যাংকের নিউ মার্কেট শাখা থেকে টাকার চুরি ঘটনাটি সিসি ক্যামেরায় ধরে পড়ে। ভিডিও ফুটেজে তিনজনের চেহারা স্পষ্ট বোঝা যায়।সিসি ক্যামেরায় দেখা যায় যে, তিন জন ব্যক্তি ব্যাগের আশেপাশে ঘোরাঘুরি করছিল। এর মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যাগটি কেটে ২ লাখ ২৪ হাজার টাকা নিজের কাছে থাকা ব্যাগ দিয়ে আড়াল করে তিন জনই এক সঙ্গে বেরিয়ে যায়।

 

এ ব্যাপারে ব্যাংকের নিউ মার্কেট শাখার ভাইস প্রেসিন্ডেট শাহজাহান আলী বলেন, ভিডিও ফুটেজে দেখা যায়, একে একে তিনজন যুবক ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তিনজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। একজন ব্যাংকের তিন নং কাউন্টারে দাঁড়ায়। আরেকজন চার নং কাউন্টারের সামনে দাঁড়ায়। অপরজন দুই কাউন্টারের মাঝখানে পেছনের দিকে দাঁড়িয়ে আছে। তিন নং কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যুবক সেখানে রাখা ব্যাগ থেকে দুই লাখ ২৪ হাজার টাকা বের করে নেয়। এরপর তারা ব্যাংক ত্যাগ করে। এ সময় কাউন্টারের পেছনে বসে তিন ব্যাংক কর্মকর্তা তাদের কাজ করছিলেন।

 

শাহজাহান আলী আরো জানান, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। তিনজনের একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনাটির পর ব্যাংকের নিরাপত্তা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান