বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপই ‘ইসলামী উগ্রদের’ সিরিয়ায় রফতানি করছে

arms-newsআন্তর্জাতিক ডেস্ক : তুর্কি কর্মকর্তারা ইউরোপের সরকারগুলোর সমালোচনা করে বলেছেন, তারাই কথিত ‘ইসলামী উগ্রবাদীদের’ সিরিয়ায় রফতানি করতে সচেষ্ট থেকেছে। এ ছাড়াও ইউরোপীয় জোট কথিত জিহাদিদের হুমকি মোকাবেলায় গোয়েন্দা-তথ্য দেয়াসহ নানা ধরনের সহায়তার অঙ্গীকার পালন না করায় নিজ সীমান্তগুলোর নিরাপত্তা রক্ষা করতে পারেনি।

তুর্কি কর্মকর্তারা ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানকে এসব কথা বলেছেন। তারা নানা প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে, যে উগ্রবাদীরা ইউরোপ ত্যাগ করেছে তাদের পাসপোর্ট ইন্টারপোলের পর্যবেক্ষণ তালিকায় নথিবদ্ধ ছিল এবং ইউরোপের বিমানবন্দরগুলো ত্যাগ করার সময় তাদের লাগেজে বা মালামালের ব্যাগে অস্ত্র ও গোলা-বারুদ ছিল। এইসব উগ্রবাদীকে তুরস্ক এই বলে সতর্ক করে দিয়ে ইউরোপে ফেরত পাঠিয়েছিল যে বিদেশী সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইউরোপের সরকারগুলো তাদের ছেড়ে দিয়েছে বলে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন।

তুরস্কের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় সরকারগুলো কেন তাদের দেশ থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে, কারণ তারা এদেরকে নিজ দেশে দেখতে চায় না। তারা (ইউরোপীয় সরকারগুলো) খুবই অলস, অপ্রস্তুত এবং সন্ত্রাসের বিষয়টি জটিল হওয়া পর্যন্ত এ বিষয়ে উদাসীন থেকেছে।

গার্ডিয়ানের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের এই বৈঠক এমন সময় হল যখন সম্প্রতি ব্রাসেলসের ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল।

গত বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ব্রাসেলসের সাম্প্রতিক বোমা হামলায় জড়িত ইব্রাহিম আল বাকরাওয়িকে গতবছরের জুন মাসে তুরস্কের গাজিয়ানটিপ শহরে গ্রেফতার করা হয়েছিল এই সন্দেহে যে সে একজন বিদেশী যোদ্ধা হিসেবে সিরিয়ায় যেতে চেয়েছিল। বেলজিয়াম কর্তৃপক্ষ তার গ্রেফতারের বিষয়টি জানার পর বলেছিল যে এই ব্যক্তির সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক থাকার বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই এবং বেলজিয়াম তাকে ফেরত পাঠানোর দাবিও জানায়নি। ইব্রাহিমকে নেদারল্যান্ডে পাঠানো হয় এবং সেখান থেকেই সে বেলজিয়ামে ফিরে আসে।

এ ছাড়াও গত বছরের নভেম্বরে বাটাক্ল্যান কনসার্ট হলে হামলাকারী ওমর ইসমাইল মোস্তিফাই-এর ব্যাপারেও ফরাসি সরকারকে সতর্ক করে দিয়েছিল তুরস্ক।

ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তারা বার বার বলে আসছেন যে, পাশ্চাত্যের সীমান্ত নিরাপদ রাখার জন্য তুরস্কের উচিত আরও বেশি তৎপর হওয়া । সন্ত্রাসীদের সঙ্গে লড়াইরত সিরিয়ার লৌহমানব বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার আশায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বিদেশী উগ্র যোদ্ধাদের ঢল ঠেকানোকে পুরোপুরি উপেক্ষা করেছেন বলে তার সমালোচকরা বলে আসছেন। সিরিয়ায় যেসব বিদেশী যোদ্ধা ঢুকেছে তাদের বেশিরভাগই তুরস্ক সীমান্ত দিয়ে সেখানে ঢুকেছে। এমনকি অতি সম্প্রতিও ৫০ জন সন্ত্রাসী তুরস্ক সীমান্ত দিয়েই সিরিয়ায় ঢুকেছে বলে রাশিয়া জানিয়েছে।

তুরস্ক তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে তেল কিনছে ও তাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলেও নানা খবর এবং তথ্য-প্রমাণ প্রকাশিত হয়েছে। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান