,

এবার ধোনি-কোহলিকে আরশি খানের হুমকি (ভিডিও)

arshi-khanস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নানান ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়ে উঠেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী আরশি খান। শহিদ আফ্রিদির সন্তানের মা হওয়ার কথা ঘোষণা করা থেকে শুরু করে ভারতীয় দলের জয়ের পর নিজের পিঠের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি।

তবে এবার আর পাকিস্তান অধিনায়ক আফ্রিদি নন, তার উদ্দেশ্য ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ-অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার দুই স্তম্ভকে সরাসরি হুমকিও দিলেন তিনি।

কিন্তু কী সেই হুমকি? একটি ভিডিও প্রকাশ করে ধোনি ও কোহলিকে প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়েছেন এই বিতর্কিত মডেল। কিন্তু কেন আরশি আফ্রিদিকে ছেড়ে এবার ধোনি ও তার ডেপুটি বিরাটকে সর্বসমক্ষে ‘রেপ’ করার কথা বললেন?

আরশির মতে, ভারতের জন্যই পাকিস্তান দল এখন বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তার জন্য তাকে অনেক অসম্মানও হতে হয়েছে এবং তার পছন্দের ক্রিকেটার আফ্রিদিও দেশে ফিরে গেছেন।

তাই বিরাট-ধোনির উদ্দেশ্যে আরশি ভিডিওটিতে বলেন, ‘ধোনি তোমরা কোয়ার্টার ফাইনালে জিতেছ, সেমিফাইনাল খেলবে, তারপর ফাইনালও খেলবে। তাই তোমরা যদি ভারতের হয়ে বিশ্বকাপ না জিততে পারো তাহলে তোমাদের রাস্তায় প্রকাশ্যে দাঁড় করিয়ে ‘রেপ’ করবো।’

এর আগে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেও ধোনির উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে বলেছিলেন, ‘ধোনিরা যদি অস্ট্রেলিয়াকে এই ম্যাচে হারাতে পারেন তাহলে তিনি খোদ ভারত অধিনায়কের সঙ্গে ডেটে যাবেন।’

https://youtu.be/tntA6RBVbFg?t=32

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা