শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দায় না থাকাটাই আমার অস্থিরতার কারণ : তিন্নি

2016_03_29_19_48_06_BZF9wahppJTvYFvB3xyAJIZU5x7D89_originalরাত বাড়ছে। ল্যাম্পপোস্টের মোলায়েম আলো ঝরছে শহুরে রাস্তায়। আলোর বুক চিরে তিরতিরিয়ে ছুটে এলো ঝা চকচকে এক কার। দাঁড়ালো বঙ্গবন্ধু নভোথিয়েটারের সামনে। মাইক্রো থেকে নেমে এলেন তিনি, শ্রাবস্তি দত্ত তিন্নি। যার জন্যই এই অপেক্ষা। রাস্তার কোল ঘেঁষে পাতা চেয়ারে বসলেন তিনি। রাস্তার ক্লান্তিগুলো ঝেড়ে ফেলে মুখোমুখি তার সঙ্গে। কথা বললেন প্রান খুলে, বেশ গুছিয়ে। গুজব, অভিযোগের তীরগুলো কথার ‘ঢাল’ দিয়েই সামলালেন। ইন্টারভিউ শেষে যোগ দিলেন নাটক ‘চেকপোস্ট’র শুটিংয়ে। তার জীবনের নানান বিষয়ে কথাগুলো কিছু অংশ পাঠদের সামনে তুলে ধরা হলো-

বরবরই নিজেকে প্রচারের বাইরে রাখেন আপনি। কারণ কি?
সত্যি বলতে কাভারেজ আমারটা পছন্দ না। অথবা এটাও হতে পারে মিডিয়াগুলো আমার উপর স্পেশালি দৃষ্টি রাখেনা। সাম হাউ দৃষ্টির আড়ালে থাকি। তাছাড়া কাজের মধ্যেও ছিলাম না দীর্ঘদিন। অনিয়মিত। তবে এখন আমি আমি নিয়মিত কাজের ব্যাপারে আশাবাদি।

মাঝে মাঝে দু’ একটা নাটকে আপনাকে দেখা যায়। তারপর ফের গ্যাপ। ইচ্ছা করেই কি আপনি অনিয়মিত?
কাজ তো আমি করতেই চাই। কিন্তু হচ্ছে কই বলুন! ব্যাটে বলে ঠিকঠাক ভাবে মিলছে না। যেহেতু অনেকদিন ধরে মিডিয়ায় কাজ করিনা। সেকারণেই দুই ধরনের মেন্টালিটি ফেস করতে হয়। অনেকে আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসে। ডিরেক্টরের সঙ্গে কথা হয়। শুরুতেই তিনি জানান, তিনি চান আমি নিয়মিত হই মিডিয়ায়। সেকারণেই কাজটা আমাকে দিয়ে করাতে চান। তারপর দফায় দফায় মিটিং হয়। তারপর আর জানিনা কাজটার কি অবস্থা। শুধু কাগজে খবর দেখি, ‘ফিরছেন তিন্নি’।

তারপরও নাটকে কাজের ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন?
অভিনয় আমার আয়ের অন্যতম উৎস। তাই অবশ্যই স্মার্ট একটা অনারিয়ানের কথা মাথায় থাকে। ডিরেক্টর থেকে শুরু করে পুরো ইউনিটটাই ভালো হওয়া চাই।

বিরতি দিয়ে অভিনয়ে ফেরার পর চারপাশে কোন পরিবর্তন দেখছেন?
কাজ করার মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে। আগের বন্ধু, কলিগদের ভীষণ মিস করি। কিন্তু তারপরও আমি চাইবো আমি স্ক্রিনে ছিলাম স্ক্রিনের মানুষ হয়েই থাকবো।

টিভি নাটক দেখেন নিয়মিত?
সময় পেলেই দেখি।

এখনকার টিভি নাটকের মান নিয়ে কতোটা আশাবাদি?
পজেটিভলিই দেখি। এখন প্রচুর চ্যানেল হয়েছে। সঙ্গত কারণেই অপারচুনিটিও বেড়েছে। বাট অনেক চ্যালেঞ্জিং।

অভিনয়ে ব্যস্ততা নেই বললেই চলে। সময়গুলা কাটছে কিভাবে?
টোটালি বেকার। খাই, ঘুমাই। আর বাচ্চার দেখভাল করি।

নতুন সংসার জীবন কেমন কাটছে?
সাদকে নিয়ে আমি খুব হ্যাপি। বিয়ের পর আমাদের সময়গুলো দুর্দান্ত কাটছে। নতুন বিয়ের পর পত্রিকাগুলো পজেটিভ লিখছে। জানিনা কেন লিখছে। কিন্তু এটা আমার জন্যও পজেটিভ।

অথচ আপনাকে নিয়ে মিডিয়ায় প্রচুর গুজব ছড়িয়েছে?
বাবা একটা কথা বলতেন। জার্নালিজম দুই প্রকার। একটা জার্নালিজম আরেকটা ইয়োলো জার্নালিজম। সবাইকে দোষ দিচ্ছিনা কিন্তু বেশ কিছু মিডিয়ায় আমাকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ করে। এটাকে নিউজ সেল বলবো আমি।

দশবছর আগের তিন্নি আর এখনকার তিন্নির মধ্যে পার্থক্য কোথায়? একবাক্যে বলতে হবে?
আমি এখন বাস্তববাদি।

একটা সময় তুমুল জনপ্রিয়তা ছিল আপনার। এখনও জনপ্রিয়তার কমতি নেই। তারকাখ্যাতি কিভাবে উপভোগ করেন?
আমার তারকাখ্যাতিটা অনেক বেশি। নিজেরই মনে হয় এটা খুব বেশিই! মাঝে মাঝে মনে হয় এই দেশে জন্ম না হয়ে অন্য দেশে জন্ম নিলে ভালো হতো!

কেন?
যেখানে কেউ আমাকে চিনতো না!

দীর্ঘ ক্যারিয়ারে আপনার কোন অপ্রাপ্তি আছে কি?
অবশ্যই আছে। আমি যখন কাজ করতাম ফিল করতাম রেগুলার কাজ করবো। কোয়ালিটি ম্যাটার ছিলো। তাছাড়া টিকতে পারবোনা। কিন্তু এখন মনে হয় পর্দায় না থাকাটাই আমার অস্থিরতার কারন হয়ে দাঁড়িয়েছে। অপ্রাপ্তিও বটে। যখন নাটকের বাইরে ছিলাম, তখন টিভিতে নাটক দেখে আফসোস করতাম। ইশ! আমি হলে এই ক্যারেক্টারটা এভাবে করতাম।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি