বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় ধাপে ৪৬ ইউপিতে প্রার্থী নেই বিএনপির

Bnpনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৪৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আছেন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ধাপে আগামী ২৩ এপ্রিল ৬২১টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে মোট দুই হাজার ৮১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন এক হাজার ৪৩৫ জন। বাকিরা স্বতন্ত্র।

এর আগে প্রথম ধাপের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ধাপে ১১৯টি ইউপিতে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। দ্বিতীয় ধাপে ১৩টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন। আর এই ধাপে বিএনপি ৬৩টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিতে পারেনি।

তৃতীয় ধাপে বিএনপির প্রার্থী না থাকা ৪৬টি ইউপির মধ্যে কুষ্টিয়া খোকসার বেতবাড়ীয়া, ঝিনাইদহের কালীগঞ্জের জামাল এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ ইউপিতে আওয়ামী লীগের ছাড়া অন্য কোনো প্রার্থী নেই।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান