,

জাপান দেশের বাইরে যুদ্ধ করতে পারবে নতুন আইনে

 

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ নিয়ে নতুন আইন পাস করেছে জাপান। জাপানের সেনাবাহিনী যাতে আত্মরক্ষার প্রয়োজন ব্যতিত অন্য যে কোনো কারণে দেশের বাইরেও যুদ্ধ করতে পারে সেজন্য তারা নতুন একটি নিরাপত্তা আইন জারি করেছে। তবে সমালোচকরা বলছেন এতে করে দেশটির শান্তিবাদী সংবিধান থেকে মারাত্মক বিচ্যুতি ঘটবে।

2016_03_29_17_25_19_938eN5VDrwGASCd1seIf5V1zbyiTam_original

১৯৪৫ সালের পরে আত্মরক্ষা ব্যতিত অন্য কোনো কারণে যুদ্ধে জড়ানোর উপরে নিষেধাজ্ঞা ছিল জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম তারা দেশের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে এবং আন্তর্জাতিক শান্তি অভিযানে অংশ নিতে পারবে।নতুন এই আইন গত বছর পাস করা হয়েছিল জাপানের সংসদে। দেশব্যাপী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।

 

 

আন্তর্জাতিক মহলে নিজেদের সশস্ত্র বাহিনীর অবস্থান উন্নত করার লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছেন।গত সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ করে অনেকে। সামরিক শক্তি বৃদ্ধিতে তাদের বিক্ষোভকে উপেক্ষা করায় তারা সরকারের প্রতি হতাশ। জাপানের বেশিরভাগ তরুণই এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে, এই আইনের ফলে তাদের শান্তিপ্রিয় দেশে নতুন করে অশান্তি নেমে আসবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা