বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে দুই আবাসিক টাওয়ারে ভয়াবহ আগুন

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। দেশিটতে এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে তৃতীয় অগ্নিকাণ্ড এটি।বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

arab_emirates_fire1459260176

দুবাইয়ের উত্তরে আজমান আমিরাতে একটি আবাসিক টাওয়ারে প্রথম আগুন লাগে। পরে সংলগ্ন আরেকটি টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ে। টাওয়ার দুটি থেকে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে কয়েকজনের শ্বাসণ্ডপ্রশ্বাসজনতি সমস্যা দেখা দেওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সামান্য আহত হয়েছে।নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি সেন্ট্রাল দুবাইয়ে ৬৩ তলাবিশিষ্ট বিলাশবহুল অ্যাড্রেস হোটেলে আগুন লাগে। নববর্ষের দিন অ্যাড্রেস হোটেল ২০ ঘণ্টা ধরে আগুনে জ্বলে। তদন্ত কমিটি জানায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

সবশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার মধ্যরাতে। আজমান ওয়ান কমপ্লেক্সে হঠাৎ আগুন লেগে যায়। এ কমপ্লেক্সে ১২টি আবাসিক টাওয়ার রয়েছে, যেখানে অ্যাপার্টমেন্ট সংখ্যা ৩ হাজার।টুইটারে পোস্ট করা আজমান পুলিশের ভিডিওতে দেখা যায়, প্রথম টাওয়ারে আগুন লাগার পরপরই আগুনের কুণ্ডলী কয়েক তলাজুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু সময়ের ব্যবধানে টাওয়ারের পাদদেশে ভস্মের স্তূপ দেখা যায়।

মঙ্গলবার সকালে আজমানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আগুন নেভানো হয়েছে। অগ্নিনির্বাপকদল টাওয়ার দুটি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে।৭৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে আজমান ওয়ান কমপ্লেক্স নির্মাণ করা হয়। ২০০৯ সালে বসবাসের জন্য উন্মুক্ত করা হয়। তবে পুরো কাজ শেষ হয় আরো দেরিতে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান