,

এবার সিআইডিতে তনু হত্যা মামলা

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হচ্ছে।মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডিতে হস্তান্তরের অনুমোদন দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

2016_03_29_15_45_49_TGCCk6ozGBRjKyaZ0JD2mfumcEaszA_original

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।এর আগে হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যেও খুনি শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৬ মার্চ তনু হত্যা মামলার তদন্তভার দেয়া হয় ডিবি পুলিশকে। কিন্তু ডিবি ভার নেয়ার পরেও কেটে গেছে ৪ দিন। এ কয়দিনে ডিবি পুলিশ শুধুমাত্র নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ ছাড়া আর কোনো কিছুর রহস্য বের করতে পারেনি। এ কারণে আইজিডির নির্দেশে তনুর হত্যার তদন্তভার দেয়া হচ্ছে সিআইডিকে।

 

এদিকে, তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ এপ্রিল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৪টায় টিএসসিতে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। ময়না তদন্ত শেষে জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে এ ব্যাপারে তনুর বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

হত্যার পাঁচদিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে