,

প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহত

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নাসিম আহমেদ সোহেল নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বেলা ১টার দিকে ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার পর নগরীর প্রবর্তক মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালানো হয়েছে।

IMG

 

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, “অস্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে দুপুরে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী ছুরিকাহত হন।”এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকাল ৩টার দিকে সোহেল নামের এক ছাত্র মারা যান।

 

নিহত সোহেল বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং ভাংচুর চালায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে