,

আশুগঞ্জ একজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ, পরে ছাত্রলীগ সেক্রেটারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Ashuganj Mamun-Shajib PIcআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : এক মামলা নিয়ে চাপা উত্তেজনা আশুগঞ্জে। ফেইসবুকে মিথ্যা প্রচার চালিয়ে জনগনকে উদ্বুদ্ধ ও মানহানি করার অভিযোগে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: সফিউল্লাহ। আশুগঞ্জ থানায় ২৭ শে মার্চ এ মামলা দায়ের করা হয়। মামলায় এক নম্বর আসামী করা হয়েছে বড়তল্লা গ্রামের সুজন মিয়া(২৪)কে। অন্যান্য আসামীরা হচ্ছে সোহাগপুর গ্রামের সজিবুর রহমান সজিব(২৮),উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশুগঞ্জ বাজার এলাকার মাঈনুল হক মামুন(২৮),চরচারতলার চঞ্চল মুন্সি(২৩) ও লোকমান আহমেদ (২৪)। জানা যায়- ফেইসবুকে আওয়ামীলীগ নেতার সমালোচনা করায় সুজনকে কলাবাগান এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ঐনেতার ব্যবসা প্রতিষ্ঠানে। সেখানে তাকে প্রচন্ড মারধোর করে থানায় দেয়া হয়। এর কয়েক ঘন্টা পর তথ্য প্রযুক্তি আইনে মামলা দেয়া হয়। মামলার এজাহারে বাদী আশুগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়ী হওয়ায় তার সুনাম ও কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বলেন এতে ইর্ষান্বিত হয়ে আসামীরা পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার চালায়। তার অভিযোগ- আসামীরা পরস্পর যোগসাজসে ২ নম্বর আসামী সজিবুর রহমান এর মোবাইল থেকে ফেইসবুক আইডিতে ২৩ শে মার্চ সন্ধ্যা পৌনে ৭ টায় ষ্ট্যাটাস দেন। যাতে বলা হয়- ‘আশুগঞ্জে ৫ টিতে সফিউল্লাহ সিন্ডিকেট আর ২ টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। অথচ আড়াইসিধা,তারুয়া,শরীফপুর,দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সফিউল্লাহর সিন্ডিকেটের প্রার্থীরা প্রশাসনের সহযোগিতায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে হাজার হাজার ব্যালেটে সীল মেরেছে। ভোটারদের ভোট দিতে দেয়নি। চুরি করা ভোটের হিসেবে নৌকার ভোট ডাকাতরা জনগনের কাছে শেখ হাসিনার ইমেজ ক্ষুন্ন করেছে। ৫টি ইউনিয়নে সফিউল্লাহ পরাজয় এড়িয়েছে ভোট কেন্দ্র দখল করে সীল মেরে। সফিউল্লাহ জেলার নেতাদের ভুং-ভাং বুঝিয়ে আশুগঞ্জে আওয়ামীলীগের দূর্গে আঘাত হেনেছে। সময় হয়েছে জেলার নেতাদের শুভ বুদ্ধি হওয়ার। এই সফিউল্লাকে বহিস্কার করা ছাড়া আশুগঞ্জ আওয়ামীলীগ শক্তিশালী হবেনা’। এদিকে এ মামলা নিয়ে আশুগঞ্জ আওয়ামীলীগের একটি গ্রুপে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আশুগঞ্জ আওয়ামীলীগ আহবায়ক মো: সফিউল্লাহ ও দ্বিতীয় যুগ্ম আহবায়ক হানিফ মুন্সি কেন্দ্রিক বিভক্ত। এ কারনে ইউপি নির্বাচনে ৬ টি ইউনিয়নে ছিলো আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন- মামলাটি তদন্তাধীন। সুজনকে পুলিশ ধরে এনেছে বলে জানান তিনি। তবে কোন জায়গা থেকে পুলিশ তাকে এনেছে তা বলতে পারেননি ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে