বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন স্থগিত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মার্চ ২৯, ২০১৬
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দাবি পূরণ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ঘোষণা দেন।