বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের আর্জেন্টিনার সামনে বলিভিয়া

1স্পোর্টস ডেস্ক : চলছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। সেই বাছাইয়ে খানিকটা পিছিয়ে আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসি প্রাথমিক দিকটাতে না থাকায় বড় ক্ষতিই হলো জেরার্ডো মার্টিনোর দলের। প্রথম চার ম্যাচে তাদের অর্জিত পয়েন্ট ছিল মাত্র পাঁচ। কিন্তু মেসি ফিরতেই দলও ফিরেছে ছন্দে। গত শুক্রবার তারা সান্তিয়াগোতে হারিয়ে এসেছে চিলিকে। কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধের ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পায়।

জয় তো জয়ই, আর প্রতিশোধ তো প্রতিশোধই, তা যেভাবেই হোক। পাঁচ ম্যাচে ২টি জয়, দুটিতে ড্র ও একটিতে হারায় আর্জেন্টিনার ভাণ্ডারে জমা আছে ৮ পয়েন্ট। তালিকায় অবস্থান পঞ্চম। দল জয়ে ফেরায় এখন আর্জেন্টাইন শিবির রয়েছে দারুণ ফুরফুরে মেজাজে। এমন মেজাজ নিয়েই ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসি-মারিয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৫টায়, সরাসরি সম্প্রচার কবরে সনি সিক্স।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অতীত স্মৃতি দারুণ সুখের। দুই দলের ১৮ বারের দেখায় আর্জেন্টাইনরা জয় পেয়েছে ১১ বার। হারের মুখ দেখেছে ৪ চার। বাকি তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে। সবশেষ দুটি ম্যাচের কথা না বললেই নয়, আর্জেন্টিনার কাছে ‘মাত্র’ ১২ গোল হজম করেছে বলিভিয়া! গত বছর জুনে বলিভিয়ার জালে গুণে গুণে পাঁচবার বল জড়িয়েছেন মার্টিনোর শিষ্যরা (৫-০)। সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে সাতবার উল্লাসে মেতেছেন তারা (৭-০)।

অতীত আর বর্তমানের সম্মিলন বলছে, আজও বলিভিয়াকে গোলবন্যায় ভাসাতে পারেন সেমি-মারিয়ারা। তার ওপর দলে যোগ দিচ্ছেন নাপোলির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গঞ্জালো হিগুয়েন। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে পড়তে পারেন সার্জিও আগুয়েরো। সম্ভাবনা রয়েছে দুজনকে রদবদল করে খেলানোর। আর্জেন্টিনার আক্রমণভাগটা সাজতে পারে মেসি-হিগুয়েন-মারিয়ায়। মাঝমাঠের দায়িত্বে থাকছেন মাসচেরানো-বিগলিয়া-বেনেগা। আর রক্ষণ দুর্গের ভারটা থাকছে পিনোলা-ডেমিচেলিস-রোহো-মারকাদোর কাঁধে। তাই স্বাগতিকদের ফরম্যাটটাকে ৪-৩-৩এ রূপ দিতে পারেন কোচ মার্টিনো।

অপরদিকে মেসিকে আটকাকে রক্ষণভাগটা বড় আকারেই সাজাতে চাইবেন বলিভিয়ার কোচ জুলিও সিজার বালদিভিসো। সফরকারীদের সফরম্যাট হতে পারে ৫-৪-১। যদিও মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বলিভিয়া বস। বরং আর্জেন্টিনার একাদশ নিয়েই তিনি ভাবছেন। সিজার বলেন, ‘মেসির জন্য বিশেষ কোনো ছক থাকবে না। ফুটবল দল এগারো জন নিয়ে গঠিত হয়। তাই সবাইকে নিয়েই ভাবতে হয়। আমরাও এমনই এক দল নিয়ে মাঠে নামব। বিশ্বের অন্যতম সেরাদের বিপক্ষে খেলব। তাই নিজ শিবিরেও অক্সিজেন জোগাতে হবে।’

বলিভিয়াকে হয়তো খুব একটা হালকাভাবে নেবেন না মার্টিনোও। কেননা একজন কোচ হিসেবে এ কথা তার মাথায় আছে, ‘পঁচা শামুকে পা কাটে’। সুতরাং সাবধানেই পা ফেলতে চাইবেন আর্জেন্টাইনরা। চিলির বিপক্ষে প্রথমার্ধে যেভাবে খেলেছেন মারিয়া-মেসিরা, বলিভিয়ার বিপক্ষে ওই খেলাই শিষ্যদের কাছে প্রত্যাশা করছেন মার্টিনো। বলেন, ‘বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে ছেলেদের কাছে চাইব সান্টিয়াগোতে চিলির বিপক্ষে প্রথমার্ধের খেলাটা।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান