,

বাংলাদেশের কেউ জড়িত কি না দেখছে দুদক

photo-1459243051নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিবোধী সমাবেশ ও মানববন্ধন শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, রিজার্ভের টাকা আত্মসাতের ঘটনায় দেশ-বিদেশের বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। দুদক তদন্তগুলোর ফলাফল যাচাই করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করবে। তিনি জানান, প্রচার- প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে পারলে সমাজ থেকে দুর্নীতি কমবে। এর আগে দুদক চেয়ারম্যান দুর্নীতি সপ্তাহের অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে সম্প্রতি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে