,

৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়ার নির্দেশ

2নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির ৪৬ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দিতে ব্যবসায়ী কিম অং-কে নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি। এর আগে অবশ্য শুনানিতে কিম অং চুরির অর্থ ফিলিপাইনের ব্যাংকিং সিস্টেমে ঢোকানোর জন্য দুই বিদেশিকে দায়ী করেন।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সিনেট কমিটির শুনানি শেষে এ নির্দেশ দেন। এর আগে শুনানিতে রিজার্ভ চুরির ঘটনায় কিম অং দুই বিদেশিকে দায়ী করেন চীনা ব্যবসায়ী কিম অং। তবে সিনেট কমিটির শুনানিতে তাদের নাম উল্লেখ করেননি তিনি। বলেছেন, গোপন খামে এ দুই বিদেশির নাম ও পাসপোর্ট সিনেট কমিটির কাছে হস্তান্তর করবেন।

শুনানিতে কিম অং নিজেকে নির্দোষ দাবি করেন। বলেন, ‘ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমি কিছু জানি না। ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফিলিপাইনে আসে। কোথা থেকে এ ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে তাও আমি জানি না।’

দ্বিতীয়ত, এ লোপাটের সঙ্গে দুই বিদেশি জড়িত উল্লেখ করে ওয়াং বলেন, ‘তাদের একজন ফিলিপাইনে আসা-যাওয়ার মধ্যে আছেন এবং স্থানীয়দের কাছে জানকেট রোলার হিসেবে পরিচিত।’

কিম অং বলেন, ‘অবৈধ অর্থ আসার সুবিধার্থে আরসিবিসির জুপিটার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতো ভুল তথ্য দিয়ে এসব অ্যাকাউন্ট খুলেছেন এবং আসার পর অর্থ তুলে নিয়েছেন।’

সিনেট কমিটির আগের শুনানিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুতোর দেয়া বক্তব্যের সূত্র ধরেই এ জালিয়াতিতে চীনা ব্যবসায়ী কিম অংয়ের নাম উঠে আসে।

শুনানিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোকেও উপস্থিত হতে বলা হয়েছিল। অসুস্থতার কথা জানিয়ে উপস্থিত হননি দেগুইতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা