,

বিএনপির মহাসচিব পদে আমীর খসরু!

amir-khasru-fakrulনিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছে গত ১৯ মার্চ। দলের নেতা-কর্মীদের আশা ছিল, সেদিনই মহাসচিবের নাম ঘোষণা করবেন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচত হওয়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহাসচিব হওয়ার দৌড়ে তখন এগিয়ে ছিলেন দলটির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘ভদ্র’ রাজনীতিবিদ বলে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে সেদিন নাম ঘোষণা না করে নেতাকর্মীদেরকে দলের মহাসচিবের নাম শুনতে অপেক্ষায় রাখলেন খালেদা জিয়া। কাউন্সিলের ১০ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মহাসচিবের নাম ঘোষণা করেননি তিনি। এ সময়ের মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, ফখরুল নয়, মহাসচিব হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী!
অনেক জল্পনা-কল্পনা শেষে গত ১৯ মার্চে অনুষ্ঠিত হওয়া কাউন্সিলে কাউন্সিলররা কমিটি গঠনের জন্য খালেদা জিয়াকে একক ক্ষমতা দেয়। কাউন্সিলরদের দেয়া ক্ষমতা অনুযায়ী স্থায়ী কমিটি, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি চূড়ান্ত করবেন খালেদা জিয়া। সেদিন দলের প্রায় সবারই প্রত্যাশা ছিল, মহাসচিবের নাম ঘোষণা করবেন খালেদা জিয়া।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে (অব.) মাহবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ‘মহাসচিব পদটি দলের অনেক গুরুত্বপুর্ন পদ। সবার আশা ছিল কাউন্সিলের দিন মহাসচিবের নাম ঘোষণা কয়া হবে। তবে শেষপর্যন্ত তা আর হয়নি। আমার মতে এটা উচিৎ হয়নি। সেদিন দলের মহাসচিবের নাম ঘোষণা করা উচিৎ ছিল।’
এদিকে ১৯ মার্চ চূড়ান্ত না করলেও শিঘ্রই বেগম খালেদা জিয়া দলের মহাসচিব চূড়ান্ত করবেন বলে জানা গেছে। আর মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম ‘প্রায় নিশ্চিত’ হলেও নতুন করে শোনা যাচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম।
আমির খসরু মাহমুদ চট্টগ্রামের সন্তান। আর দলের কমিটিতে যারা চট্টগ্রামের রয়েছেন তারা ‘পরিক্ষীত’ বলেই দাবি দলের অনেক নেতাকর্মীদের। মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ‘শেখ মুজিবুর রহমানের পক্ষে’ স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এছাড়া চট্টগ্রামেই জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিক দিয়ে চট্টগ্রামের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক। সবকিছু বিবেচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী মহাসচিব হিসেবে উপযুক্ত বলেও মনে করেন অনেকেই।
আমির খসরু রাজনীতিবিদ হিসেবে ‘তেমন জনপ্রিয়’ না হলেও ব্যবসায়িক দিক দিয়ে তিনি অনেক সফল। তিনি সার্ক দেশসমূহ নিয়ে গঠিত স্টক এক্সচেঞ্জ সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাহমুদুন নবী চৌধুরী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম অন্যতম প্রতিষ্ঠাতা এবং গভার্নিং কাউন্সিলের সদস্য।
চট্টগ্রাম চেম্বারের পরপর দু’বার সভাপতি থাকাকালীন সময়ে চট্টগ্রাম চেম্বারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে অসামান্য ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদেও সম্মানের সাথে প্রতিনিধিত্ব করেন। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সেমিনারে বক্তা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এ কারনে বিএনপির একাংশ মনে করছেন, ব্যাবসায়িক দিক দিয়ে সফল এ ব্যাক্তিকে দলের মহাসচিব বানালে সেখানেও সফল হবেন তিনি।
এ বিষয়ে মাহবুবুর রহমানের দৃষ্টি আকর্শন করা হলে তিনি বলেন, ‘এটা আমি জানি না কে মহাসচিব হচ্ছেন। তবে যিনিই হন, দলের জন্য ভালভাবে কাজ করে যাবেন এমন একজনকেই মহাসচিব করা হবে।’ দলের জাতীয় নির্বাহী কমিটিও অনেক তাড়াতাড়ি বেগম খালেদা জিয়া চূড়ান্ত করে ঘোষণা করবেন বলেও জানান মাহবুবুর রহমান।
তবে শেষপর্যন্ত দলের গুরুত্তপুর্ন এ পদে কে বসতে যাচ্ছেন-তা জানার জন্য আরো কয়েকদিন বেগম খালেদা জিয়ার দিকেই চেয়ে থাকতে হবে দলের নেতা-কর্মীদেরকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে