,

তনু ইস্যুতে উত্তাল শাহবাগ

Tanuনিউজ ডেস্ক : বেধে দেয়া সময়ের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যারকারীদের গ্রেপ্তার করতে না পারায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে সেনাবাহিনীর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আটক করে দাবি-দাওয়ার পোস্টার লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (১টা ৩২) গাড়িটি আটক করে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শুরু করে।

পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর গাড়িটি ছেড়ে দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিলি নিয়ে প্রধান সড়ক ঘুরে এসে অবস্থান নেয় শাহবাগে।

বেলা পৌনে ২টার দিকে নটরডেম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী একটি মিছিল নিয়ে এসে অবরোধ কর্মসূচিতে যোগ দেয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে উজবত আজমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২ ঘণ্টার মধ্যে কী খবর আসে আমরা তার জন্য অপেক্ষা করবো। তারপর আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।’

প্রসঙ্গত, গত রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিল।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে