,

ঈশিকার বিয়েতে ৪০ ভরি গয়না ১০ লাখ টাকার কাবিন

ishikaবিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী ও উপস্থাপক ঈশিকা খান বিয়ে করেছেন। বর কায়সার খান (ভিকি) স্থায়ীভাবে আছেন লন্ডনে। সেখানে নিজের গাড়ির ব্যবসা রয়েছে। এ ছাড়া পৈতৃক ব্যবসা শাকুরার ব্যবস্থাপনা পরিচালক তিনি। গতকাল সোমবার রাত আটটা নাগাদ ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ঈশিকার বাসায় পারিবারিক ভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। এরপর রাত দেড়টা পর্যন্ত ছিল মেহেদী অনুষ্ঠান।

বিয়ের পর ঈশিকা বলেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ জানা গেছে, বিয়েতে ঈশিকাকে ৪০ ভরি সোনার গয়না দিয়েছে ভিকির পরিবার। বিয়ের কাবিন ধার্য করা হয়েছে ১০ লাখ টাকা।

কাল বুধবার ঈশিকার গায়েহলুদ অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান হবে শুক্রবার আর বৌভাত রোববার। বিয়ের পর গুলশানে শ্বশুরবাড়িতে উঠবেন ঈশিকা। এরপর যাবেন লন্ডনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা