,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

download (80)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ১২ কেজি ভারতীয় গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে দুই উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে জেলার আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় স্থানীয় সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া ভোরে কসবা উপজেলার চন্ডিদার সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানার স্থানীয় ধজানগর এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা