,

মার্কিন কংগ্রেস ভবনে বন্দুকধারীকে পুলিশের গুলি

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সোমবার দুপুরে একজন বন্দুকধারী গুলি ছুঁড়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ কারনে ক্যাপিটল হিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।আটককৃত ওই ব্যক্তির নাম ল্যারি ডাউসন (৬৬) এবং সে টেনিসির বাসিন্দা বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত বছর তাকে কংগ্রেসের অধিবেশন চলাকালে ‘ ঈশ্বরের দূত’ বলে চিৎকার করায় আটক করা হয়েছিল।

UK1459220602

ক্যাপিটলের পুলিশ প্রধান ম্যাথু ভ্যারডেরোছা জানান, ক্যাপিটলের দর্শণার্থী প্রবেশ কেন্দ্রে নিয়মিত তল্লাশির সময় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে এবং পুলিশের দিকে তাক করে। এসময় পুলিশ তাকে গুলি করে । এতে তিনি আহত হন।ক্যাপিটল পুলিশ প্রধান জানান, ওই হামলাকারীকে গুলি করার সময় একজন নারী দর্শনার্থী সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো পুলিশ কর্মকর্তা হতাহত হননি।

ইষ্টার্ন হলিডে উপলক্ষে সোমবার কংগ্রেস ছুটিতে থাকলেও, যখন গুলির ঘটনা ঘটে তখন অনেক পর্যটক ক্যাপিটল হিলে ঘুরতে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা