,

আইএসের হাতে কি ক্রুশবিদ্ধ ভারতীয় যাজক

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মিশনারিজ অব চ্যরিটির যাজক টমাস উজুন্নাল্লিলকে ক্রুশে চড়িয়েছে আইএস। আজ এই ‘খবর’ দিলেন ভিয়েনার আর্চবিশপ। তবে ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই খবরের সত্যতা যাচাই করেনি।
৪ মার্চ দক্ষিণ ইয়েমেনের আডেনে মিশনারিজ অব চ্যরিটির এক বৃদ্ধাবাসে জঙ্গি হামলা চালায় আইএস জঙ্গিরা। তখনই ৫৬ বছরের এই যাজককে অপহরণ করে‌ছিল তারা। ওই হামলার পর পরই ইন্টারনেটে ওই যাজককে নিয়ে শুরু হয় কানাঘুষো। আইএসের শরিক দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গিগোষ্ঠীর ফেসবুক পোস্টে প্রথম জানানো হয়, গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ করা হবে ভারতীয় যাজককে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

image (1)
প্রথমে এই নিয়ে কোনও কথাই বলেনি টমাসের পরিবার। তবে গত শুক্রবার বেঙ্গালুরুর এক ক্যাথলিক যাজক ম্যাথু ভালারকোট বলেন, ‘‘৪ মার্চ থেকে টমাস নিখোঁজ। তিনি কোথায় আছেন, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তাঁকে ক্রুশবিদ্ধ করার খবর ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু সেটাও কোনও সূত্রে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে, আমরা এই গুজব মানছি না।’’
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কানাঘুষো ক্রমশ বাড়তে থাকায় শনিবার এই নিয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘‘ফাদার টম উজুন্নাল্লিল নামে কেরলের নাগরিককে অপহরণ করেছে একটি জঙ্গিগোষ্ঠী। আমরা তাঁকে ছাড়ানোর সব চেষ্টা চালাচ্ছি।’’

 
তার পর রবিবার রাতে অস্ট্রিয়ার ইস্টার সমাবেশে ভিয়েনার আর্চবিশপ ঘোষণা করেন, ‘‘গুড ফ্রাইডের দিন বেছে নিয়ে নির্মম ভাবে টমাস উজুন্নাল্লিল নামে ওই যাজককে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।’’ আর্চবিশপকে উদ্ধৃত করে পশ্চিমের বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার এ দিন রাত পর্যন্ত এই তথ্যের সত্যতা স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা