,

হাথুরাসিংহের সঙ্গে আরও ২ বছরের চুক্তি!

chandi_107337স্পোর্টস ডেস্ক : নতুন করে ২ বছরের চুক্তি হচ্ছে চন্ডিকা হাথুরাসিংহের সঙ্গে। চলতি মাসের শেষ শেষ দিকে তার পুরানো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ২০১৪ সালে মাসিক প্রায় ১৮ লাখ টাকা বেতনে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়ে আসেন তিনি।

মোটের উপর কোচের পারফরম্যান্সে সন্তষ্টু বিসিবি। তাই শ্রীলঙ্কান এ কোচকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।ঢাকাটাইমসকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

নিয়ম হলো, ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যানের সুপারিশক্রমে কোচের সঙ্গে চুক্তি করবে বোর্ড। আকরাম জানিয়েছেন, তিনি হাথুরাসিংহের রেখে দেওয়ার জন্য বার্ডের কাছে সুপারিশ করবেন। চুক্তিটা করবে বোর্ড।

আকরাম খান বলেন,‘ হ্যাঁ, কোচ হাথুরাসিংহের ব্যাপারে আমরা সবাই পজিটিভ। তবে তার সঙ্গে নতুন করে ক’বছরের চুক্তি হবে এটা বোর্ড সভায় নির্ধারিত হয়ে থাকে। সাধারণত ২ বছরের চুক্তিই হয়ে থাকে। আমারও মনে হয় তার সঙ্গে আপাতত আরও ২ বছরের চুক্তি হতে পারে।’

বলা হয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ভাল সময়টা তার সময়েই। টাইগারদের বড় দল হয়ে ওঠার পিছনে তার অবদানকে অত্যন্ত বড় করে দেখা হয়। যদিও হাথুরাসিংহের সমালেোচকও আছেন। আগের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার।

দুর্জয় অভিযোগ করেছিলেন, হাথুরাসিংহের কারণে অকালে শেষ হয়ে যাচ্ছে মমিনুলের মতো প্রতিভাবানরা।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়েও প্রচণ্ড সমালোচনা আছে চারদিকে। অভিযোগ, উপযুক্ত একাদশ বাছাই না কারণেই সুপার টেন থেকে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা