,

ইরান সফর করতে চান ব্রিটেনের যুবরাজ প্রিন্স চালর্স

british-charlsআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস ইরান সফরের পরিকল্পনা করছেন। চার দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম ব্রিটেনের কোনো রাজপরিবারের সদস্য ইরান সফরের পরিকল্পনা করছেন। ব্রিটেনের সানডে টাইমস এ খবর দিয়েছে।
এ খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকার এবং রাজ-কর্মকর্তারা আগামী হেমন্তে এ সফরের জন্য ইরানি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। রাজকীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সানডে টাইমস।
সানডে টাইমস আরো বলেছে, প্রিন্স চার্লসের সফরের মধ্য দিয়ে দেশ দু’টির বাণিজ্য সম্পর্ক জোরদার হবে এবং অ্যাংলো-ইরানি সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে।

ঔপনিবেশিক অতীতের কারণে ব্রিটেনকে ইরানিরা গভীর সন্দেহের চোখে দেখেন। ইরানে সাধারণ ভাবে ব্রিটেনকে বোঝাতে “বৃদ্ধ শেয়াল” শব্দটি ব্যবহার করা হয়।

এ ছাড়া, ১৯৫৩ সালে ইরানের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার বিরোধী অভ্যুত্থানে ব্রিটেন বিশেষ ভূমিকা পালন করেছে। সাবেক শাহকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রেও প্রধান শক্তি হিসেবে কাজ করেছে ব্রিটেন। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা