,

আমেরিকার প্রেসিডেন্ট হতে চান রক

Rock-120160328132501বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে ডোয়াইন জনসন ওরফে দ্য রক ছিলেন রেসলিং তারকা। সেখানে তিনি বেশ নাম কামিয়েছেন। একই সঙ্গে কুড়িয়েছেন প্রশংসাও। তবে রক এখন হলিউডের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা।

তবে সম্প্রতি দ্য হিল পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে আগামীতে রূপালি পর্দার গন্ডি ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই তারকা। এর পরিপ্রেক্ষিতে রাজনীতি নিয়ে নিজের স্বপ্নের আভাস দিয়েছেন তিনি।

৪৩ বছর বয়সী এই অভিনেতা প্রতিবেদনটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি কেনো প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এখানে। সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে।’

এদিকে, এর আগেও হোয়াইট হাউসের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন ডোয়াইন জনসন। ২০১২ সালে যখন অভিনয়ের দিকে রক জোর দিচ্ছিলেন সেসময়ই তিনি বলেছিলেন, ‘এমন একদিন আসবে আমি হয়তো রাজনীতি দিয়ে মানুষের ওপর প্রভাব ফেলতে পারব।’

রাজনীতি নিয়ে যে এই তারকার আগ্রহটা নিতান্তই শখের নয় সেটি বুঝা যায় বারবার তার প্রেসিডেন্ট হবার খায়েশে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা