,

শেষ ম্যাচ জিতল প্রোটিয়ারা

during the ICC World Twenty20 India 2016 Group 1 match between South Africa and Sri Lanka at Feroz Shah Kotla Ground on March 28, 2016 in Delhi, India.
স্পোর্টস ডেস্ক : দেশে ফেরার সময় এসে গেছে, হয়তো ব্যাগও গোছানো শেষ। এ ম্যাচে যে আর পাওয়ার কিছু নেই! আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দলেও খুব একটা আগ্রহ থাকার কথা ছিল না। না, বোধ হয় ভুল বলা হলো। এ ম্যাচ নিয়েও খানিকটা আগ্রহ ছিল। হারানো আত্মবিশ্বাস ও সম্মান ফিরে পাওয়ার ম্যাচ ছিল এটি। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সেই লড়াইয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রোটিয়াদের ১২১ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। হাশিম আমলার দারুণ ব্যাটিংয়ে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যটা পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন আমলা। দ্বিতীয় ওভারে দলকে ১৫ রানে রেখেই আউট হয়েছিলেন কুইন্টন ডি কক। এর পর ফাফ ডু প্লেসিকে নিয়ে ৬০ রানের জুটি আমলার। ডু প্লেসির বিদায়ের পর এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ৪.৪ ওভারেই ৪৭ রান যোগ করে বাকিটা পথ পাড়ি দেন আমলা।
টস হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল। চাপমুক্ত হয়ে খেলার আনন্দেই হয়তো টুর্নামেন্টে প্রথমবারের মতো শ্রীলঙ্কান ওপেনারদের ব্যাটে ছিল ঝড়ের ইঙ্গিত। ৪.৪ ওভারেই ৪৫ রান তুলে ফেলেন তিলকরত্নে দিলশান-দিনেশ চান্ডিমাল। কিন্তু অ্যারন ফাঙ্গিসো টানা দুই বলে ফিরিয়ে দিলেন চান্ডিমাল ও থিরিমান্নেকে। এক প্রান্তে দিলশান থেকে যাওয়ায় খুব একটা অসুবিধায় পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ৭৭ রান করে ফেলেছিল দলটি।
এরপরই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এঁদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক দিলশানও ছিলেন। তবে তাঁর ইনিংসটি প্রশংসার চেয়ে প্রশ্নই বেশি তুলেছে। ৩৬ রান নিতেই ৪০ বল খেলেছেন এই ওপেনার। শেষ ৯.৩ ওভারে মাত্র ৪৩ রান করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনকে কাজে লাগিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রায় সব বোলার। ডেল স্টেইন ছাড়া আর সবাই বল হাতে শাসন করেছেন। তবে এমন দিনেও ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন স্টেইন। সূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা