,

লাহোরে পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

160327173428_lahore_blast_640x360_reuters_nocreditপাকিস্তানের লাহোর শহরে একটি পার্কে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭০- এ দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ২৯ জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে।

শহরের মেয়র জানিয়েছে, জনাকীর্ণ একটি পার্কে ওই হামলায় আহতের সংখ্যা প্রায় ১৯৩ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ বলছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।

পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

lahore_gulshan-e-iqbal_park
লাহোরের গুলশান-ই-ইকবাল পার্ক

লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল।

তাদের অনেকেই ইস্টার সানডে পালন করছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

বিস্ফোরণে আহতদের হাসপতালে নেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই শিশু।

পালাতে গিয়ে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় ২৯ জন শিশু নিহত হয়েছে।

লাহোরের খ্রিস্টান বাসিন্দাদেরকে ইচ্ছে করেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জামাত-উল-আহরার নামে পাকিস্তানী তালেবান গ্রুপ-এর একটি অংশ জানিয়েছে।

খ্রিস্টান সংখ্যালঘুদের উপরে এই ধরনের হামলার নিন্দা জানিয়েছে ভ্যাটিকান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হামলার ঘটনার পর নিজের সমবেদনা জানিয়েছেন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছিলেন শিশুরাই এই বোমা হামলায় সবচেয়ে বেশি শিকার হয়েছে।

খ্রিস্টান জনগোষ্ঠী তাদের রোজা শেষ করে ইস্টার সানডে উদযাপন করছিলো। এই ধরনের উদযাপনে এখানে প্রচুর খ্রিস্টানের আনাগোণা হয়।

পার্কের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা