,

হেরেও উদ্‌যাপন গেইলের!

9bbc171b315dfe25ffe682da382b2503-gayleস্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচটা ডাগ আউটে বসেই দেখছিলেন ক্রিস গেইল। দলের পরাজয় তো দেখতে হয়েছেই, আরও দেখলেন নিজের ট্রেডমার্ক উদ্‌যাপনটাও নিজেদের করে নিতে চাইছে আফগান খেলোয়াড়রা। তাই বুঝি ম্যাচ শেষে আর বসে থাকতে পারলেন না। হেরেছেন বলে কি বসে থাকবেন নাকি? পার্টি-প্রিয় গেইল আবারও প্রমাণ করলেন তিনি সবার থেকে আলাদা। এতটাই আলাদা যে দলের হারও তাঁর ‘পার্টি-মুড’কে নষ্ট হতে দেয় না। ধার ধারেন না তিনি দলের পরাজয়কেও। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলেও তিনি যোগ দিলেন আফগানদের সঙ্গে, জয়োল্লাসে!

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন গেইল। সেদিনই ক্রিকেট-দুনিয়া পরিচিত হয় তাঁর নতুন এক উদ্‌যাপনের সঙ্গে। দুই হাত মুষ্টিবদ্ধ করে একবার সামনে নিয়ে আবার বুকের কাছে এনে করা সেই উদ্‌যাপন জনপ্রিয় সেদিনই। কাল আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ দিনেশ রামদিনকে স্টাম্পিং করেই শুরু করলেন গেইলের সেই নাচ।

নিজেকে অনুসরণ করতে দেখেই বোধ হয় কিছুটা আপ্লুত গেইল। আর তাতেই হয়ে গেল প্রথা-ভঙ্গ। শেষ কবে প্রতিপক্ষের জয়ের উদ্‌যাপনের পরাজিত দলের কেউ যোগ দিয়েছিলেন, সেটা অবশ্যই গবেষণা করে বের করার একটা ব্যাপার।
গেইলকে পেয়ে শেহজাদ-নবীদের আনন্দও যেন দ্বিগুণ হয়ে গেল। পরাজিত দলের গেইল হয়ে গেলেন জয়ী আফগানদের উদ্‌যাপনের কেন্দ্রবিন্দু। কী দারুণ দৃশ্য! ছবি তোলার সুযোগটাও হেলায় হারালেন না কোনো ফটো-সাংবাদিকই। আর টিভি ধারাভাষ্যকারদের কণ্ঠে তখন ক্রিকেট-স্পিরিটের জয়গান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা