বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম আজমের ইউনিয়নে নৌকা ডুবাবে ছাত্রলীগ!

7332_x5আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের বীরগাও ইউনিয়ন পরিচিত অন্যকারনে। এখানে বাড়ি জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের। তাই নির্বাচনে গোলাম আযমের এলাকায় নৌকার অবস্থা বিশেষ আলোচনায়। এখানে নৌকা ডুবাতে তৎপর বিএনপি আর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী কবির আহমেদের এক ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হওয়ায় তার সঙ্গে রয়েছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বীরগাওয়ে আনাগোনা রয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের। ভোটের দিন কেন্দ্র দখল করবে তারা। আওয়াজ এমনই। আর সেকারনে বহিরাগত আতঙ্ক তাড়া করছে নবীনগর উপজেলার এই ইউনিয়নের মানুষকে। বহিরাগত প্রবেশ নিয়ে দুই স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনাও ছড়িয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়,এমনকি মুক্তিযোদ্ধাদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ মিলেছে। এক মুক্তিযোদ্ধাকে নৌকার নির্বাচন করায় ভোটের পর বাড়ি ছাড়া করা হবে বলে হুমকী দেয়া হয়েছে। জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের বাড়ি এই বীরগাওয়ে। বীরগাও ইউনিয়নে প্রবেশদ্বার বাইশমৌজা বাজারেই মিললো ক্যাডারের(সন্ত্রাসী) আনাগোনার খবর। মিজানুর রহমান নামে আওয়ামীলীগের একজন সমর্থক বলেন-আমরা সরকারী দল,আমরা চুপচাপ। যা আমাদের করা দরকার সেটি করছে তারা। শুনছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্যাডার আনা হবে। তারা কেন্দ্র দখল করবে। ভোট কাইট্টা ফেলবে। বহিরাগতদের বিচরন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিলো বীরগাও বাজারে। বৃহস্পতিবার এই বাজারে বহিরাগতরা মহড়া দেয়। মিছিল করে । এনিয়ে ঘোড়া ও আনারস প্রতীকের দু-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এখানে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামীলীগের জহির রায়হান,বিএনপি’র মো: ফালু,জাতীয় পার্টির মোবারক হোসেন খান,স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান কবির আহমেদ(ঘোড়া),কবির হোসেন (আনারস),আনোয়ারুল কাদির খসরু(চশমা)।

আনারস প্রতীকের প্রার্থী কবির হোসেনের আত্বীয় ওয়াকিল সরকার জানান-ঐদিন ৭ টা সাড়ে ৭ টার দিকে ১৫/২০টি মোটরসাইকেলে করে ২০/৩০ জন বহিরাগত আসে। তারা কবির আহমেদের পক্ষে স্লোগান দেয়। আমরা তখন আমাদের অফিসে বসা। এভাবে একটি এলাকার ভেতর তারা কেন আসবে সেটি আমাদের দেখার বিষয় আছে বলে আমরা এগিয়ে গিয়ে কথা বলি। তখন ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কবির আহমেদ আমাদের অফিসে এসে প্রার্থীর সাথে বসে মিটমাট করেন। ওয়াকিল জানান- তারা প্রতিদিনই আসছে। এইসেই কতো কিছু বলছে। এই ছেলেপেলেগুলোর লক্ষন ভালোনা। আমাদের বলা হচ্ছে যারা আসছে তাদেরকে নবীনগর থানার ওসির বাপেরও ক্ষমতা নাই কোন কিছু করার। পাওয়ার ফুল এই বহিরাগতরাই আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে বীরগাওয়ে। কবির হোসেনের সমর্থকরা বলছেন বহিরাগতররা জেলা ছাত্রলীগের নেতাকর্মী। তারা স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের পক্ষে এলাকায় আসা যাওয়া করছে। তবে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবির আহমেদ বলেছেন আমার বাড়িতে মেহমান আসতেই পারে। যারা এসেছিলো তারা জেলা ছাত্রলীগের নেতাকর্মী। তিনি বলেন-আমি আল্লাহ ও জনগনের ওপর ভরসা করি। আমার বহিরাগতের কোন দরকার নাই। বহিরাগতরা কি আমারে ভোট দিয়া দিব ? তার অভিযোগ -দলের প্রতীক যারা পেয়েছে তারাই ভোট কাইট্টা নেয়ার কথা বলছে। রেজাল্ট চেইঞ্জ করে দেবে বলছে। আমার কথা আমি ভোট কাটতে দেবেনা। সংখ্যালঘুরা তাদের হুমকীতেই আতঙ্কে আছে। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কবির হোসেন বলেন- এক স্বতন্ত্র প্রার্থী অনেক ফাপড় দিচ্ছে। জনগনকে যথেষ্ট ভয়ভীতি দেখাচ্ছে। আমার নিজেরও নিরাপত্তা নাই। আমি বীরগাও বাজারে এলে আমাকে লক্ষ্য করে ইটপাটকেল মারা হয়। আমার চাচার সিএনজি অটোরিকসায় হামলার চেষ্টা হয়েছে। আমি নির্বাচন কমিশনের আইনের চেয়েও আচরন বিধি মানার ক্ষেত্রে খুব বেশী সতর্ক। কোন মিছিল-মিটিং করিনা। আমি জনগনের দ্বারে দ্বারে যাচ্ছি। তবে জাতীয় পার্টির প্রার্থী মোবারক হোসেন খান দোষেছেন আনারসের কবির হোসেনকে। তিনি বলেন তার লোকজনই ভোট কাটার চিন্তা করছে। তারাই উত্তেজনা বাড়াচ্ছে। আর কেউ এমন চিন্তাভাবনা করেনা। বিএনপি’র প্রার্থী মো: ফালু মুক্তিযোদ্ধাদের হুমকী দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন বিএনপিতো এমনিতেই ঠান্ডা। দল থেকে মনোনয়ন দিছে বলে নির্বাচন করছি। আওয়ামীলীগ আর বিএনপি প্রার্থী একই বাড়ির। এই ইউনিয়নে প্রথমে বিএনপি’র মনোনয়ন দেয়া হয়েছিল স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আনোয়ারুল কাদির খসরুকে। তিনি বলেন আমিতো নেতা না। বিএনপি’র কর্মী। তাই আমাকে বাদ দিয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদককে মনোনয়ন দেয়া হয়েছে। খসরু এরআগে ২০০৩ ও ২০১১ সালে নির্বাচন করে প্রথমে ১২৬ ও পরে ৩’শ ভোটে পরাজিত হন জানিয়ে বলেন তখন নির্বাচন সুষ্টু সুন্দর হয়েছে বলে মেনে নিয়েছি। কিন্তু এখনকার অবস্থা ভীতিকর । আলোচনা আছে ফালুকে মনোনয়ন দেয়া হয়েছে কৌশল হিসেবে। একই বাড়ির হওয়ায় সে নৌকার ভোটে ভাগ বসাবে। বিএনপি প্রার্থী ফালু এক স্বতন্ত্র প্রার্থীর ডামি প্রার্থী বলেও আলোচনা আছে।
আওয়ামীলীগ প্রার্থী জহির রায়হান দূর্গারামপুরসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের হুমকী দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন নৌকায় ভোট দেয়ার চিন্তা করলে তারা কেন্দ্রে যেতে পারবেনা বলে হুমকী দেয়া হচ্ছ্।ে দূর্গারামপুর এলাকার মুক্তিযোদ্ধাদের হুমকী দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই অভিযোগের সুত্রে দূর্গারমপুরের একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলি। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মুক্তিযোদ্ধা বলেন- অনেক সমস্যার মধ্যে আছি। আমাকে বলছে তুমি একা এইটা (নৌকা) করতাছ। পরে কিন্তু তোমার গ্রামে থাকা মুশকিল অইবো। দূর্গারামপুরে বিএনপি কর্মী শাহিন ভয়ভীতি আর হুমকী দিচ্ছে বলে জানান ঐ গ্রামের অনেকে। আমতলীর মুক্তিযোদ্ধা গোলাপ মিয়াকেও হুমকী দেয়া হয়েছে। তিনি বলেন আমাকে সরাসরি কিছু বলেনি। অন্যদেরকে বলেছে আমি নৌকার নির্বাচন করছি। তাতে তারা সন্তুষ্ট না। এখানেও হুমকী-ধামকীকে সক্রিয় বিএনপি প্রার্থীর সমর্থকরা। নির্বাচনের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেছি সাধারন অনেক ভোটারের সঙ্গে। তারা মুখ খুলছেন কম। বীরগাও চকবাজারে কথা হয় ইতালি প্রবাসী রাজু মিয়ার সঙ্গে।তিনি বলেন- কিছুই বুঝা যাচ্ছেনা। এখানকার নির্বাচন আর ইতালির নির্বাচন এক না। শিবপুর গ্রামের কালা মিয়া বলেন সবার অবস্থাই ভালো । গ্যাঞ্জাম-গন্ডগোল হবে কিনা বুঝতে পারছিনা। বীরগাও ইউনিয়নে অন্যএক চিত্র দেখা গেছে। ইউনিয়নের প্রানকেন্দ্র বাইশমৌজা বাজারে ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হযরত আলী তার অফিস সাজিয়েছেন ঘোড়া মার্কার পোষ্টারে। তিনি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করছেন। অবশ্য এ নিয়ে ক’দিন আগে হামলার শিকার হন যুবলীগের এই নেতা। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তাজুল ইসলাম বলেন- যুবলীগ নেতার অফিসে নৌকার পোষ্টার লাগাতে গেলে সে বাধা দেয় এবং পোষ্টার ছিড়ে ফেলে দেয়। এরপর যারা পোষ্টার নিয়ে গিয়েছিলো তারা তাকে ঘুষি দেয়। গাছতলা গ্রামের এডভোকেট আসাদুজ্জামান বলেন বাইশমৌজার ঐতিহ্য আছে এখানে কেউ সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেনা। নির্বাচনের পরিবেশ সুষ্টু থাকবে যদি বাইরের লোকজন এসে এখানে কোন কিছু করার চেষ্টা না করে। বহিরাগতরা এলেই পরিস্থিতি খারাপ হবে।
বীরগাও ইউনিয়নসহ নবীনগর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন হবে আগামী ৩১ শে মার্চ । বীরগাও ছাড়াও কাইতলা দক্ষিন,নাটঘর ও নবীনগর পূর্ব ইউনিয়নে উত্তেজনা রয়েছে। এসব ইউনিয়নের কোন কোনটিতে আওয়ামীলীগ,বিদ্রোহী প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১১ ইউনিয়নের ১০৩ কেন্দ্রের মধ্যে ৬৬ টি ঝুকিপূর্ন। এসব ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৩০। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন- যেখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানেই সমস্যা। বীরগাও ইউনিয়নে বহিরাগতরা যাতে ঢুকতে না পারে সেব্যবস্থা নেয়্ াহবে। ভোটের দিন বীরগাও সহ আরো কয়েকটি ইউনিয়নে যথেষ্ট ফোর্স দেয়া হবে।