,

আইএস ধ্বংসযজ্ঞের নমুনা প্রাচীন পালমায়রা শহর

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের জঙ্গিরা গত বছরের মে মাসে সিরিয়ার পালমায়রা শহর দখল করে নেয়। পালমায়রা শহরটি সিরিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শহর। সিরীয় বাহিনী সম্প্রতি পাল্টা অভিযান চালিয়ে তাদের হাত থেকে শহরটি পুনরুদ্ধার করেছে।

2016_03_28_18_54_16_9QIxQjZ9MEzBGckWGjcXBBaYcctJaM_original

কিন্তু প্রায় ১০ মাস যাবত আইএসের কব্জায় থাকা এই শহরের বহু পুরাকীর্তি ও প্রাচীন স্থাপত্য ধ্বংস হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থানে কি ধরনের ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে আইএস।

 

সিরিয়ার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ সংস্থার প্রধান মামুন আব্দুলকরিম বলেছেন, তারা জানতেন অনেক কিছুই ধ্বংস করে ফেলেছে জঙ্গিরা। সত্যি বলতে তারা আরো খারাপ পরিস্থিতি আশঙ্কা করেছিলেন। তিনি জানান, তারা এখন শহরটির পরিস্থিতি ঘুরে দেখবেন।শহরটি পুনর্দখল করতে পারায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, পালমায়রা উদ্ধার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পুরো শহরটি এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা