,

আফগান পার্লামেন্টে রকেট হামলা তালিবানের

 
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পার্লামেন্টে রকেট হামলা চালাল জঙ্গিরা। অধিবেশন চলাকালীনই কাবুলে পার্লামেন্ট চত্বরে আছড়ে পড়ে পর পর তিনটি রকেট। আফগান সরকার জানিয়েছে, রকেট হামলায় বড় ক্ষতি হয়নি। কিন্তু হামলার দায় স্বীকার করে তালিবানদের দাবি, প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে রকেট হামলায়।

image
আগফানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর সঙ্গে সে দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল সোমবার। পার্লামেন্টেই সেই বৈঠক হওয়ার কথা ছিল। তালিবানরা সেই বৈঠক ভেস্তে দিতেই হামলা চালায়। বাদখশান প্রদেশ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য সফিউল্লা মেহসুদ বলেন, ‘‘পার্লামেন্ট লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছিল। কিন্তু সেগুলি পার্লামেন্টের মূল ভবনে আঘাত করতে পারেনি।’’ তালিবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ অবশ্য দাবি করেছেন, রকেট হামলায় পার্লামেন্ট হাউজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়েক মাস আগেই আফগানিস্তানের এই নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেন ভারতের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় অর্থসাহায্যেই এই পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে