,

সৌদি জোট  বন্দী বিনিময় করেছে ইয়েমেনে 

 
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সাথে বন্দী সম্পন্ন করেছে। সৌদি সীমান্তে আটক ১০৯ জন ইয়েমেনি নাগরিকের বিনিময়ে ৯ জন সৌদি বন্দীকে ফিরে পেয়েছেন তারা।সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ খবরটির সত্যতা নিশ্চিত করেছে। তবে ইয়েমেনের কোন দলের সাথে ওই বন্দী চুক্তি সংঘটিত হয়েছিল, তা সেখানে উল্লেখ করা হয়নি। এছাড়া কিভাবে ইয়েমেনি নাগরিকদের আটক করা হয় সে সম্পর্কে ও তেমন কিছু বলা হয়নি।

 

2016_03_28_18_28_17_4E9YzjYZqECDI5e4axciPbhhhFQk4g_original

আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের সঙ্গে বন্দী বিনিময়ের কথা স্বীকার করেছে। তারা ওই বিনিময়কে চলমান মানবিক সংকট নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ বলেও মনে করছে।এদিকে কুয়েতের মধ্যস্ততায় চলমান সংকট নিরসনে একটি শান্তি আলোচনায় সম্মত হয়েছে উভয় পক্ষ। এই প্রেক্ষাপটে আগামী ১০ এপ্রিল থেকে অস্ত্রবিরতির কথা রয়েছে। আগামী ১৮ এপ্রিল কুয়েতে শান্তি আলোচনাটি শুরু হবে।

 

উল্লেখ্য, সৌদি নেতৃত্বধীন জোট দুই বছর ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে। এতে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা