,

আন্দোলনের ডাক দেবেন খালেদা কমিটি গঠনের পর

 
নিজস্ব প্রতিবেদক : নতুন কমিটি গঠনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ আন্দোলনের ডাক দেবেন জানিয়ে তাতে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এ সভার আয়োজন করে।

moyajem20160328094323

 

নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে শাহ মোয়াজ্জেম বলেন, ‘আশা করি, অচিরেই বিএনপির নতুন কমিটি গঠিত হবে। কমিটি গঠনের পর বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের ডাক দেবেন। তাতে জান-মাল নিয়ে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বাধীনতা ও গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।’

 

 

আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীর জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, আদালত অবমাননার দায়ে সাজা হওয়ার সঙ্গে সঙ্গেই ওই দুই মন্ত্রীর (খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) মন্ত্রিত্ব চলে যাওয়া উচিৎ ছিল। কিন্তু সেটা হয়নি। সোজা আঙুলে ঘি উঠবে না। অবিলম্বে এই দুই মন্ত্রীকে বাদ দিতে হবে। এই মন্ত্রিসভাকেও বাদ দিতে হবে। কারণ, এই মন্ত্রিসভা আর চলতে পারে না।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের সহযোগিতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হতে পারে না। এর দায় অর্থমন্ত্রী কোনভাবেই এড়াতে পারেন না। তাই অবিলম্বে অর্থমন্ত্রীকে বিদায় করতে হবে।

 

 

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের সাবেক নেতা সর্দার মো. নুরুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা